Wednesday, March 25, 2026
HomeScrollম্যারাথনের জন্য রবিবার ভোর থেকে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ
Traffic Movement Kolkata

ম্যারাথনের জন্য রবিবার ভোর থেকে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ

শনিবার রাত থেকেই রেড রোড বন্ধ, কোন কোন রাস্তা অবরুদ্ধ দেখুন

কলকাতা: শনিবার রাত থেকে বন্ধ রেড রোড (Kolkata Red Road)। ম্যারাথনের (Marathon Event) জন্য রবিবার ভোর থেকে কলকাতায় নিয়ন্ত্রণ হবে যান চলাচল। রবিবার সকালে কলকাতায় একটি ম্যারাথন আয়োজিত হচ্ছে। তার জন্য শনিবার রাত থেকেই বন্ধ হয়ে যাচ্ছে রেড রোডে যান চলাচল। রবিবার ভোর থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধু পণ্যবাহী গাড়িই নয়, সাধারণ গাড়িও চলাচল বন্ধ করে দেওয়া হবে বিভিন্ন রাস্তায়। ইতিমধ্যে ট্র্যাফিক নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে পুলিশের তরফে।

কলকাতা পুলিশ সূত্রের খবর, রবিবার শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন রয়েছে। আর তার জন্য ভোর রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। শনিবার রাত ১০ টা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে রেড রোডে। রেড রোডে ট্র্যাফিকের এই কড়াকড়ি জারি থাকবে রবিবার দুপুর ১২টা। যতক্ষণ না ম্যারাথন শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। কলকাতার আরও বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা এভিনিউ, কুইন্‌সওয়ে, আউটরাম ঘাট এবং নিউ পার্ক স্ট্রিটে ম্যারাথনের জন্য যান চলাচল বন্ধ থাকবে। এই মর্মে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

আরও পড়ুন: পথকুকুরদের খাবার খাওয়াতে গিয়ে মার খেতে হয়েছে, বিস্ফোরক অভিনেত্রী

রবিবার ভোর ৪টে থেকে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আরও বেশ কিছু রাস্তায়। এই তালিকায় রয়েছে লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত জওহরলাল নেহরু রোড। একই রকম ভাবে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ হবে ডাফরিন রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থছেকে মল্লিকবাজার পর্যন্ত), নিউ রোড, হসপিটাল রোড, লাভার্‌স লেন এবং পার্ক সার্কাস সাত মাথার মোড়ে। খিদিরপুর রোড, হসপিটাল রোড, আর আর এভিনিউ, জওহরলাল নেহরু রোড (ডোরিনা ক্রসিং থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং পর্যন্ত), ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়ে, আউটরাম রোড, শেক্সপিয়র সরণি ও সার্কাস এভিনিউয়ে ভোর সাড়ে চারটে থেকে পার্কিং বন্ধ রাখা হচ্ছে।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot