Tuesday, March 24, 2026
HomeBig newsউইকেন্ডে আবহাওয়ার ভোলবদল, ফের জাঁকিয়ে শীত? দেখুন আবহাওয়ার বড় আপডেট
Weather update

উইকেন্ডে আবহাওয়ার ভোলবদল, ফের জাঁকিয়ে শীত? দেখুন আবহাওয়ার বড় আপডেট

২৪ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা? কী বলছে হাওয়া অফিস

ওয়েবডেস্ক- ফের পুরনো ছন্দে শীত (Winter) । ফেব্রুয়ারির মাঝখান থেকেই ফের ঝোড়ো ব্যাটিং শুরু হল। এক ঝটকায় পারদ পতন। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আজ কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আগাগী ২৪ ঘণ্টায় আরও তাপমাত্রার এই পতন জারি থাকবে। রবিবার পর্যন্ত এই শীতের আমেজ পুরোপুরি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার (Fog) প্রভাব থাকবে। রবিবার কলকাতার তাপমাত্রা আরও কমবে। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। উত্তরবঙ্গে হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় থাকবে। পাহাড়ে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করছে বঙ্গবাসী। দার্জিলিঙের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে ৫-৬ ডিগ্রিতে ঠেকেছে। কালিম্পং সহ অন্যান্য পাহাড়ি এলাকাতেও হাড়কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতেও সমানতালে পাল্লা দিচ্ছে শীত। যেখানে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা। সব মিলিয়ে বিদায় বেলায় ফের শীত উপভোগ করছে বঙ্গবাসী।

আরও পড়ুন-  BLO, ERO-দের টাকা অবিলম্বে দিতে হবে! মুখ্য সচিবকে চিঠি কমিশনের

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের পরিমাণ আরও বাড়বে। এর ফলে আজ ও কাল ফের ফিরবে শীতের চেনা পরিবেশ। আরও তিনচার দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শীত দীর্ঘস্থায়ী হবে না। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ঘন কুয়াশারও কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা ও তার পাশ্বর্বর্তী অঞ্চল মূলত পরিষ্কার থাকবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot