Friday, June 19, 2026
Homeদীপিকার পর এবার সন্দীপের ছবি থেকে সরলেন আল্লু?

দীপিকার পর এবার সন্দীপের ছবি থেকে সরলেন আল্লু?

ওয়েব ডেস্ক:‘অ্যানিমেল’ (Animal) তৈরির পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Bhanga)। দিনকয়েক আগে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে সমস্যা তৈরি হওয়ায় সন্দীপের আগামী ছবি ‘স্পিরিট’ (Spirit) থেকে বেরিয়ে যান অভিনেত্রী। সেই নিয়ে চর্চাও কম হয়নি। এবার ফের খবরের শিরোনাম ছিনিয়ে নিলেন পরিচালক রেড্ডি। বি-টাউনের (Bollywood) অন্দরে গুঞ্জন, এবার ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আল্লু অর্জুনকেও (Allu Arjun)! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন পরিচালক? নেপথ্যে কী কারণ? জেনে নেব পুরো ঘটনা…

জানা গিয়েছে, গতমাসে সন্দীপের নতুন ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন আল্লু। তবে এবার নাকি অভিনেতাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। আল্লুর পরিবর্তে সন্দীপের পছন্দ জুনিয়র এনটিআর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও পর্যন্ত হয়নি।

আরও পড়ুন: সাদা-কালো ড্রেসে মৌনি, চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য

দীপিকার সিদ্ধান্ত নেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা? হয়ত, দীপিকার মতোই আল্লু অর্জুনের দাবিও মানতে নারাজ ছিলেন পরিচালক? তাই কি একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা? পুরো ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে ধোঁয়াশা।

তবে সন্দীপের ছবিতে না হলেও, আগামী ছবিতে দীপিকার সঙ্গেই কাজ করতে চলেছেন আল্লু। বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, AA22xA6 নামক একটি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আল্লু ও দীপিকা। ছবিতে নায়কের চরিত্রের নাম দ্বৈত। এই চরিত্রেই অভিনয় করবেন আল্লু। ছবিটি সম্ভবত মুক্তি পেতে চলেছে ২০২৬-এ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto