Monday, July 6, 2026
Homeবেঙ্গালুরু পদপিষ্ট: বিরাট কোহলিদের টিমের বিরুদ্ধে খুনের মামলা?

বেঙ্গালুরু পদপিষ্ট: বিরাট কোহলিদের টিমের বিরুদ্ধে খুনের মামলা?

ওয়েব ডেস্ক: পদপিষ্ট হওয়ার ঘটনায় আরসিবির (RCB) বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করল বেঙ্গালুরু পুলিস? অভিযোগ দায়ের হয়েছে আরসিবি ও কর্নাটক ক্রিকেট সংস্থার (KSCA) নামে। বেঙ্গালুরু পুলিস (Bengaluru Police) সুয়োমোটো মামলা দায়ের করেছে। একইসঙ্গে আরসিবির আইপিএল জয়ের উদযাপনের আয়োজনের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেইনমেন্টের নামেও মামলা দায়ের হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতীয় ন্যায় সংহিতার পাঁচটি ধারায় মামলা হয়েছে। ওই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা জেলাশাসক জি জগদীশা বলেন, কর্নাটক ক্রিকেট সংস্থা, বেঙ্গালুরু মেট্রো ও আরসিবি ফ্র্যাঞ্চাইজিকে নোটিস পাঠানো হবে। বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন করেন জেলাশাসক। ১৫ দিনের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দেবেন তিনি।

জেলাশাসক বলেন, তিনি ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবেন। মৃতদের পরিবারের ও জখমদের বিবৃতি নেওয়া হবে। ১৩ জুন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাধারণ মানুষের বক্তব্য নেওয়া হবে। যেসব পুলিসকর্মী সেসময় কর্তব্যরত ছিলেন তাঁদের বক্তব্যও শোনা হবে।

আরও পড়ুন: ১২ দেশের বাসিন্দাদের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয় উদযাপনের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৪৭ জন। বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে। সেই ঘটনায় বিরোধীরা কংগ্রেস শাসিত কর্নাটক সরকারের তুলোধনা করেন। পুলিসের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তাতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রথমে দাবি করেছিলেন, আড়াই লাখ হয়েছিল ৩৫ হাজারের স্টেডিয়ামে। পরে স্বরাষ্ট্র মন্ত্রী জি পরমেশ্বর দাবি করেন, ৮ লাখ লোক হয়েছিল। নিয়ন্ত্রণহীন ভিড়ের জন্যই দুর্ঘটনা ঘটেছে। চাপে পড়ে বারবার সরকার বয়ান বদল করেছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT