Homeলিডএক বছরের মধ্যেই ‘পরিবর্তন’, নন্দীগ্রামে বড় বার্তা শুভেন্দু
Suvendu Adhikary

এক বছরের মধ্যেই ‘পরিবর্তন’, নন্দীগ্রামে বড় বার্তা শুভেন্দু

‘মোদিজির গ্যারান্টির জয়’ হয়েছে বলে দাবি শুভেন্দু

নন্দীগ্রাম: নন্দীগ্রাম (Nandigram) থেকে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। মানুষের জয় এবং ‘মোদিজির গ্যারান্টির জয়’ হয়েছে বলে দাবি করে তিনি জানান, এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এখন মূল লক্ষ্য কাজ কর। রাজ্যের মানুষকে দ্রুত পরিবর্তনের স্বাদ দেওয়া।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন উঠলে শুভেন্দু স্পষ্ট জানান, এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ বা রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন। তাঁর কথায়, “এই নিয়ে আলাদা করে মন্তব্য করার প্রয়োজন নেই।”

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে কী পদক্ষেপ কমিশনের? বড় নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার

এদিন তিনি আশ্বাস দেন, বিজেপি বাংলার ‘হৃত গৌরব’ ফিরিয়ে আনবে। নারী সুরক্ষা, সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি সরকারি কাজের গতি বাড়ানো, বেসরকারি বিনিয়োগ টানা এবং চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। শুভেন্দুর দাবি, এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই আগামী এক বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের অভিজ্ঞতা পাবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News