Thursday, March 12, 2026
Homeচাকরি বাতিল ইস্যুতে চার দফা পদক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেসের

চাকরি বাতিল ইস্যুতে চার দফা পদক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেসের

কলকাতা: চাকরি হারানো হাজারো শিক্ষক ও শিক্ষাকর্মীর পাশে দাঁড়াল প্রদেশ কংগ্রেস। ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) একগুচ্ছ দাবি জানিয়ে চিঠি পাঠাল কংগ্রেস নেতৃত্ব। দলটির দাবি, এই চার দফা পদক্ষেপ নেওয়া না-হলে নির্দোষ চাকরিচ্যুতদের জীবনে নেমে আসবে অপূরণীয় ক্ষতি (SSC 2025)।

শনিবার পাঠানো ওই চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার লেখেন, “২০১৬-র এসএসসি প্যানেলের মাধ্যমে নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যেভাবে এক ঝটকায় বরখাস্ত করা হয়েছে, তা গভীর অন্যায়। ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে প্যানেল বাতিল হওয়ার পর বহু মেধাবী, নির্দোষ মানুষ চরম মানবিক দুর্দশার মধ্যে পড়েছেন।”

আরও পড়ুন: রাজ্যজুড়ে তুমুল বর্ষা! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা

চিঠিতে চার দফা স্পষ্ট দাবি জানানো হয়েছে—
১. সিবিআই ও ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী নির্দোষ ও দোষীদের আলাদা করে চিহ্নিত করতে হবে।
২. নির্দোষদের চাকরি ফিরিয়ে দিয়ে তাঁদের বকেয়া বেতন, পদোন্নতি ও সিনিয়রিটি-সহ সব অধিকার নিশ্চিত করতে হবে।
৩. নিয়োগ দুর্নীতির নেপথ্যে থাকা প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
৪. আগামী দিনের নিয়োগ ব্যবস্থা যাতে সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য ও দুর্নীতিমুক্ত হয়, তা সুনিশ্চিত করতে হবে।

শুভঙ্কর সরকারের দাবি, এসএসসি-র গাফিলতি ও বেআইনি কার্যকলাপের জেরে যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁরাও কর্মহীন হয়ে পড়েছেন। এঁদের কেউ নবম-দশম শ্রেণির শিক্ষক, কেউ একাদশ-দ্বাদশের, আবার কেউ গ্রুপ C ও D স্তরের কর্মী। অথচ কোনও তদন্তে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়নি।

চিঠির শেষে কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে—এই দাবিগুলি উপেক্ষা করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভিত কেঁপে উঠবে, আর জীবিকা হারানো নির্দোষদের হতাশা হবে সীমাহীন। তাই অবিলম্বে মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপ প্রয়োজন বলেই মনে করছে কংগ্রেস।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast