Friday, June 12, 2026
HomeScrollসস্ত্রীক বাংলায় পা রাখলেন রাজ্যের নয়া রাজ্যপাল আর এন রবি
New Governor R N Ravi

সস্ত্রীক বাংলায় পা রাখলেন রাজ্যের নয়া রাজ্যপাল আর এন রবি

এদিন দুপুরেই শহর ছাড়েন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

ওয়েবডেস্ক- রাজ্য রাজনীতিতে চাপানউতোর। বঙ্গে ভোটের আবহ। এসআইআর মামলা সুপ্রিম কোর্টে। রাজ্যের সঙ্গে বিজেপি ও কমিশনের সংঘাত তুঙ্গে সেই পরিস্থিতি রাজ্যে এলেন নয়া রাজ্যপাল। বুধবার সস্ত্রীক রাজ্যে পা রাখলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (New Governor Rabindra Narayan Ravi) । বুধবার সন্ধ্যায় তিনি দিল্লি (Delhi)  থেকে কলকাতায় এসে পৌঁছান। নতুন রাজ্যপালকে কলকাতা বিমানবন্দরের স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের চিফ সেক্রেটারি। বুধবার সস্ত্রীক শহরে পা রাখলেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে রাজ্যের পক্ষ থেকে আসেন মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Basu) । এদিন দুপুরেই শহর ছাড়েন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C. V. Ananda Bose) 

আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর গ্রহণের পর আর এন রবি ২০১৯ সালের আগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন-  গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী’র!

উল্লেখ্য, নিয়োগকে কেন্দ্র করে ফের নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাত। যা ভোটের মুখের আরও তীব্র আকার নিয়েছে। আর এন রবি রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ নিয়ে কেন্দ্রের উপর বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। তাঁকে বিজেপির লোক বলেই চিহ্নিত করেছেন তিনি।

রাজ্যপাল আর এন রবি মূলক রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত এক চরিত্র বলা যেতে পারে। তামিলনাড়ুতে ২০২১ সালে রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এদিকে রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছিলেন, এই স্টালিন সরকারের সঙ্গে সংঘাত চরমে পৌঁছায়। তিন বছর ধরে রাজ্যপালের দফতরে ১২টি বিল তিনি আটকে রেখেছিলেন। স্টালিন সরকারে অভিযোগ ছিল, রাজ্যপাল তাঁর ক্ষমতার অপব্যবহার করে এই বিলগুলিকে আটকে রেখেছেন।  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও একাধিকবার রাজ্যপালকে বরখাস্ত করার আবেদন জানায় স্টালিন সরকার। ২০২৩ সালে রাজ্যপালের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে। সংঘাত আইনি যুদ্ধে রূপ নেয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d