Wednesday, June 17, 2026
Homeঅস্বাস্থ্যকর পরিবেশে রান্না, আইসিডিএস সেন্টারের বেহালদশা

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, আইসিডিএস সেন্টারের বেহালদশা

উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে হিঙ্গলগঞ্জে (Hingalganj) খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টারের (ICDS Centre) বেহালদশা। রোদ জল বৃষ্টিতে অস্বাস্থ্যকর পরিবেশে (Unsanitary Environment) শিশুদের খাবার তৈরি হচ্ছে। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দক্ষিণ বাঁকড়া ডোবর ১৬ নম্বর আইসিডিএস সেন্টারের (ICDS Centre) বেহালদশা দীর্ঘদিন ধরে।

অভিযোগ, খোলা আকাশের নিচেই গর্ভবতী মা (Pregnent Mother) শিশুদের খাবার পরিবেশন করছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এটি বেহালদশায় পড়ে রয়েছে। প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও সংস্কার হয়নি। সমস্যার সুরাহা মেলেনি। এই আইসিডিএস সেন্টারের (ICDS Centre) বেহালদশার জন্য বাচ্চারা স্কুলে পড়াশুনা করতে আসছে না। স্কুলের পড়ুয়া সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪৩।

আরও পড়ুন: স্নান যাত্রার আগে দিঘার জগন্নাথ মন্দিরে কী হচ্ছে? দেখুন এই ভিডিও

এ বিষয়ে প্রশ্ন করা হলে আইসিডিএস কর্মী প্রজাপতি পাইক জানান, ‘দীর্ঘদিন ধরে সিডিপিও, প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় প্রধানকে জানিয়েছি, কিন্তু তার সুফল এখনও পাইনি। পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন, যাতে দ্রুত এই স্কুলটি সংস্কার হয়। তাহলে বাচ্চাদের স্কুলে পড়তে পাঠাতে পারব।’ তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত সংস্কারের আশায়। এ বিষয়ে স্থানীয় প্রধান পরিতোষ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা এটা শুনেছি ও পরিদর্শনও করেছি। এটা দ্রুত সংস্কার করা হবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO