Sunday, July 19, 2026
Homeআটকে পড়া ভারতীয়দের জন্য বড় সিদ্ধান্ত ইরানের

আটকে পড়া ভারতীয়দের জন্য বড় সিদ্ধান্ত ইরানের

ওয়েব ডেস্ক: অষ্টম দিনে পড়ল মধ্যপ্রাচ্যের এই সংঘাত। ইজরায়েল-ইরান যুদ্ধ (Iran-Israel War) পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে শঙ্কিত আন্তর্জাতিক মহল। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। উভয় দেশই একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যার কারণে সেখানে বসবাসকারী সাধারণ নাগরিকরা প্রাণ হারাচ্ছেন। দুদেশের একাধিক শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের মধ্যেই আটকে পড়া ভারতীয়দের জন্য বড় সিদ্ধান্ত নিল ইরান। ইজরায়েলের সঙ্গে সীমান্ত যুদ্ধের কারণে ইরান তাদের আকাশসীমা বন্ধ রাখার কথা আগেই জানিয়েছে। তবে আটকে পড়া ভারতীয়দের জন্য ছাড় দিয়েছে। শুধুমাত্র ভারতীয়দের জন্য আকাশসীমা খুলে দিল ইরানের সরকার (Iranian Government)।

ইজরায়েলের সঙ্গে সংঘাতের কারণে ইরান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। তবে যুদ্ধের কারণে সে দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মাশহাদ থেকে মাহান এয়ারের চার্টার ফ্লাইটে করে প্রায় ১,০০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।ইরান থেকে নাগরিকদের ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু চালু করেছে ভারত। সেই বিমান যাতে উড়তে পারে, তার জন্যই এই পদক্ষেপ ইরানের। সংবাদ সংস্থা সূত্রের খবর ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে আসা প্রথম ফ্লাইট শুক্রবার রাত ১১টায় নামতে পারে ভারতে। শনিবার সকালে এবং সন্ধ্যায় আরও ২টি ফ্লাইট আসতে পারে বলে।

আরও পড়ুন: এক টেবিলে ইউরোপের ৩ সুপারপাওয়ার! আরও চাপে পড়বে ইরান?

গত বুধবার ভারত ‘অপারেশন সিন্ধু’ (Indians Operation Sindhu) লঞ্চ করেছে। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। সরকারি তরফে বলা হয়েছে, ‘যেসব ভারতীয়রা বাড়ি ফিরে যেতে চান তাঁদের জন্য এই চার্টার্ড ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করেছি।’ বলা হয়েছে যে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অপারেশন চালানো হচ্ছে। একটি সরকারি বিবৃতি অনুসারে, ভারতীয় নাগরিকদের স্থল সীমান্ত দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তারপরে তাঁদের বিমানে করে ভারতে ফেরার ব্যবস্থা করা হবে। তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস এই ব্যবস্থা মনিটারিং করবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot