Friday, August 14, 2026
Homeহল না স্বপ্নের কামব্যাক! হতাশ হয়ে মাঠ ছাড়লেন করুণ নায়ার

হল না স্বপ্নের কামব্যাক! হতাশ হয়ে মাঠ ছাড়লেন করুণ নায়ার

ওয়েব ডেস্ক: ২০১৬ সালে যে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ট্রিপল-সেঞ্চুরি করেছিলেন, সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ৩০১১ দিন পর কামব্যাক করলেন করুণ নায়ার (Karun Nair)। আশা ছিল, নির্বাচকদের যোগ্য জবাব দেবেন ব্রাত্য এই ক্রিকেটার। কিন্তু অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) প্রথম ম্যাচের প্রথম ইনিংসে খাতাই খুলতে পারলেন না করুণ। কামব্যাকের ইনিংসে শূন্য রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। যদিও স্কোরবোর্ডে বড় টোটাল আসায় নায়ারের আউট নিয়ে সেভাবে সমালোচনার ঝড় ওঠেনি।

ভারতীয় দলের নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর আগেই জানিয়ে দিয়েছিলেন, বিরাট কোহলির পরিবর্তে করুণকেই ইংল্যান্ড সফরের দলে নেওয়া হচ্ছে। প্রধান কোচ গৌতম গম্ভীরও জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার জন্যই জায়গা মিলছে তাঁর। নির্বাচকদের আস্থার প্রতীক হয়ে দলে ঢোকা করুণ নিজেও চাইছিলেন ফেরার ম্যাচেই নজর কাড়তে। কিন্তু বাস্তবের মঞ্চে সেই চেষ্টায় বাদ সাধল এক ভুল শট।

আরও পড়ুন: তিন তিনটি সেঞ্চুরি! লিডসের প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত

লিডস টেস্টের প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার একের পর এক শতরান করে ম্যাচের মঞ্চ তৈরি করে দিয়েছিল। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং ঋষভ পন্থ—তিনজনেই শতরান করে ব্যাটিংয়ের রূপকথা লিখছিলেন। সেই সোনালী মুহূর্তেই সুযোগ আসে করুণের সামনে। শুরুতে আত্মবিশ্বাসের খামতি ছিল না তাঁর শরীরী ভাষায়। প্রথম তিনটি বল ঠান্ডা মাথায় খেললেও চতুর্থ বলেই বিপদ ডেকে আনেন। বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরের বলে কভার ড্রাইভ খেলতে গিয়ে বলটা মাটিতে রাখতে পারেননি তিনি। ফিল্ডার ওলি পোপ দুরন্ত ডাইভ দিয়ে সেই বল তালুবন্দি করে ফেলেন।

আউট হওয়ার পর করুণ কিছুক্ষণ থমকে যান, যেন বিশ্বাসই করতে পারছিলেন না ফেরার মঞ্চে এমন পরিণতি হবে তাঁর। সাজঘরে ফেরার সময় তাঁর মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। তবে এখনও সিরিজের অনেকটা বাকি। আসন্ন ম্যাচগুলিতে করুণ কি পারবেন নিজেকে মেলে ধরতে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k