Friday, February 27, 2026
Homeনিট পিজি পরীক্ষা পিছোল, হবে ৩ অগাস্ট, সুপ্রিম কোর্টের অনুমোদন

নিট পিজি পরীক্ষা পিছোল, হবে ৩ অগাস্ট, সুপ্রিম কোর্টের অনুমোদন

ওয়েব ডেস্ক: পিছিয়ে গেল নিট পিজির (Neet PG Examination 2025) পরীক্ষা। ১৫ জুন নয়। ডাক্তারিতে (Medical) স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হবে ৩ অগাস্ট। সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমোদন মিলল। শুক্রবার শীর্ষ আদালত ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনসের (National Board of Examinations) আবেদনে অনুমতি দিয়েছে। মেডিক্যালে স্নাতকোত্তরে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আয়োজন পিছিয়ে দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এজি মসিহর বেঞ্চ তাতে অনুমোদন দেন।

সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, কেন দুমাস পিছিয়ে দেওয়া হবে পরীক্ষা? তাতে এনবিই আদালতকে জানায়, আড়াই লক্ষ ছাত্র ছাত্রী। ৪৫০টি পরীক্ষা কেন্দ্র। একদিনে পরীক্ষা নিতে গেলে ৫০০ পরীক্ষা কেন্দ্র দরকার। পরীক্ষা কেন্দ্র চিহ্নিতকরণ, নিরাপত্তার আয়োজন, ছাত্র ছাত্রীদের টেস্ট সেন্টার বাছাইয়ের কারণে দেরি হবে। টেকনিক্যাল পার্টনার টিসিএস জানিয়েছে একদিনে পরীক্ষা আয়োজনে সমস্যা রয়েছে। বিচারপতি পিকে মিশ্র এনবিই-র আইনজীবীর কাছে জানতে চান, আপনি ৩ অগাস্ট পর্যন্ত সময় চান, কেন এত সময়? বিচারপতি এজি মসিহ বলেন, ৩০ মে অর্ডার দেওয়া সত্ত্বেও আপনারা এখনও প্রক্রিয়াই শুরু করেননি। তখন থেকে আপনারা কী করছিলেন? এর ফলে অযথা দেরি হয়েছে। আপনাদের দুমাস কেন দরকার? কেন্দ্রীয় সরকার ও এনবিই পরীক্ষা আয়োজনের জন্য আরও সময় চেয়ছিল।

আরও পড়ুন: দেশে ইন্টারনেট পরিষেবায় বিপ্লব? মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে অনুমোদন

গত ৩০ মে এনবিইকে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল, একটি শিফটেই নিট পিজি পরীক্ষা হবে। ১৫ জুন একটি শিফটে ওই পরীক্ষা আয়োজনে সমস্যার কথা জানায় এনবিই। তারা জানায়, টেকনিক্যাল পার্টনার টিসিএস পরীক্ষা আয়োজনের জন্য এই সময় চেয়েছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin