Tuesday, August 18, 2026
Homeআটক সুকান্ত মজুমদার নিয়ে আসা হল লালবাজারে, কী অবস্থা? দেখুন সরাসরি

আটক সুকান্ত মজুমদার নিয়ে আসা হল লালবাজারে, কী অবস্থা? দেখুন সরাসরি

কলকাতা: শুক্রবার ভবানীপুরে তুলকালাম। এদিন লন্ডনে কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা চিকিৎসকের সঙ্গে সুকান্তর দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে। প্রথমে আটক করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Arrested)। রাস্তায় নেমে সেই চিকিৎসক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে, তাঁকেও তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে। পুলিশের গাড়িতে ওঠার আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “কেন আমাদের আটক করা হল জানি না। বিশ্বের কোথাও এমন হয় না। হিটলারের আমলকেও ছাপিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি ও ওই চিকিৎসককে গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসা হয়েছে। লালবাজার সূত্রের খবর, সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজতশুভ্র-সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভবানীপুরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান সুকান্ত মজুমদার। পুলিশের বাধা উপেক্ষা করে তিনি পৌছান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। এরপরই হরিশ মুখার্জী রোডে চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে স্থির করেন সুকান্ত। সেই অনুযায়ী গাড়ি এগোতে না এগোতেই তাঁকে বাধা দেয় পুলিশ। জানানো হয়, এই মুহূর্তে চিকিৎসক বাড়িতে নেই। এদিকে, তার কিছুক্ষণের মধ্যে সোশাল মিডিয়ায় বিজেপির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে দেখা গিয়েছে, বাড়িতেই রয়েছেন চিকিৎসক। তাতে উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। নিজের বাড়ি থেকে হেঁটে হরিশ মুখার্জী রোডে পৌঁছন চিকিৎসক। মাঝরাস্তায় দাঁড়িয়ে সেই চিকিৎসকের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপরই দু’জনকে আটক করা হয়। দু’জনকে সোজা নিয়ে যাওয়া হয় লালবাজারে।

আরও পড়ুন: বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

সুকান্ত মজুমদার-সহ ২৫ জনকে গ্রেফতারকে করা হয়েছে। ঘটনার পরপরই পোদ্দার কোর্টের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। কার্যত অবরুদ্ধ লালবাজার চত্বর। অফিস টাইমে লালবাজার এলাকায় এমনই গাড়ির চাপ থাকে ভরসন্ধ্যায় রাস্তা অবরুদ্ধ হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত যাত্রীদের। প্রসঙ্গত গত ২৮ মার্চ লন্ডনের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল চিকিৎসকদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ করেন বেশ কিছু মানুষ । তাদের মধ্যে ছিলেন ডাঃ রজত শুভ্র ব্যানাজী। আর এবার শুক্রবার সেই প্রতিবাদী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের।

দেখুন ভিডিও

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor