ওয়েবডেস্ক- চলতি মাসেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ (Full Bench Of The National Election Commission) । এদিন বিধানসভা ভোট প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি (Acting DG of State Police) সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠক। এই বৈঠকের নির্যাস, যে কোন সময়ই রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে। আপনারা প্রস্তুতি নিন। বিভিন্ন জেলার এসপি, পুলিশ কমিশনারদের নির্দেশ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি ও রাজ্য পুলিশের নোডাল অফিসারের।
আজ বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডের। “জেলায় জেলায় আপনারা প্রস্তুতি নিয়ে নিন। যেকোনও রকম ছোট ঘটনা ঘটলেও তাতেও পুলিশকে সক্রিয় হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সব রকমের চেষ্টা চালাতে হবে।”
আরও পড়ুন- মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি ৫০০ টাকা!
বৈঠকে বিভিন্ন জেলার পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের উদ্দেশ্যে বলেন, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি বলেই সূত্রের খবর। “ভোট নিয়ে হোম ওয়ার্ক করে নিন।”
বৈঠকে বলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার বলে সুত্রের খবর। এদিন প্রায় ৪০ মিনিট রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা এই বৈঠক করেন বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, বিধানসভা ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। রাজনৈতিক দল ফুল ফ্রমে রয়েছে। তবে এবছরে ভোটের সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এসআইআর। যা ঘিরে রাজ্যনীতিতে উথালপাথাল। এত কম সময়ে এসআইআর প্রক্রিয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে নিজেই সওয়াল করেছেন তিনি। সেইসঙ্গে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে এক দফাতেই করতে দিল্লিকে বড় সুপারিশ পাঠাচ্ছে সিইও দফতর। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ, যা তাৎপর্যপূর্ণ।







