Sunday, July 5, 2026
Homeহাইকোর্টের বিচারপতিকে খুনের হুমকি! কেন?

হাইকোর্টের বিচারপতিকে খুনের হুমকি! কেন?

কলকাতা: শর্মিষ্ঠা পানোলির (Sharmistha Panoli) জামিনের আবেদন বাতিলকারী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিকে খুনের হুমকি দেওয়া হল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত শর্মিষ্ঠা পানোলির জামিনের আবেদন খারিজ করার জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের (Justice Parthasarathi Chatterjee) বিরুদ্ধে অনলাইনে হুমকি ও গালাগালির তুফান বইছে।

৩ জুন শর্মিষ্ঠার জামিনের আবেদন বাতিল করেন বিচারপতি চট্টোপাধ্যায়। অন্যদিকে অনলাইনে ব্যাপক হুমকি ও গালাগালির জেরে শর্মিষ্ঠা গ্রেফতার হওয়ার আগেই সেই বিতর্কিত ভিডিও মুছে দেওয়ার পাশাপাশি নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছিলেন। যদিও তার পরেও তিনি গ্রেফতার হন।

আরও পড়ুন: আট জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় রয়েছে?

সমাজমাধ্যমে এই ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা বহু মানুষ দেখেছেন, শুনেছেন। আর তার ফলে সমাজের একটি শ্রেণির আবেগে আঘাত লেগেছে বলে শর্মিষ্ঠার জামিন বাতিলের সময় মন্তব্য করেন বিচারপতি চট্টোপাধ্যায়ের। বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে পরিচয় গোপন রেখে লাগাতার হুমকি বার্তা চলছে।

এক এমনই বার্তা প্রেরণকারী তোশালীর বার্তা- এই ময়লা বাঙালি- পার্থসারথি চ্যাটার্জি- কম্বল ধোলাই প্রাপ্য- অথবা কিছু অপরিচিত গানম্যান- ভারতে হিন্দুদের অনামি গানম্যান দরকার- যাতে এমন বিচারকদের মনে ভয়ের সৃষ্টি হয়। আর এক বার্তা প্রেরণকারী @রোহিত কুমার ২৩৫৯৫ জবাবে লিখেছে, কিল পার্থসারথি চ্যাটার্জি।

একটি ইংরেজি সংবাদমাধ্যম এই বার্তা প্রেরণকারীদের একাউন্ট সম্পর্কে খোঁজখবর চালিয়ে দেখেছে, এরা বেনামে বার্তা পাঠিয়েছে। যে অ্যাকাউন্টগুলি প্রায় সবই মে মাসে তৈরি। আদি নামে এক বার্তা প্রেরণকারী আরও এক ধাপ এগিয়ে লিখেছে, ওনার বাড়ির ঠিকানা পাওয়ার চেষ্টা চালাতে হবে। আর একজন, রূপেশ রেড্ডির বক্তব্য, কেউ কি ওনার ঠিকানা জানেন? অথবা মোবাইল নম্বর? দয়া করে শেয়ার করুন।

দেখুন খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet