Saturday, August 8, 2026
HomeScroll‘প্রত্যেক জীবন মূল্যবান’, ১৯ দিনের অনশনে সোনম ওয়াংচুক! কেন্দ্রকে কড়া নির্দেশ দিল...
Sonam Wangchuk

‘প্রত্যেক জীবন মূল্যবান’, ১৯ দিনের অনশনে সোনম ওয়াংচুক! কেন্দ্রকে কড়া নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

১৯ দিনের অনশনে শারীরিক অবস্থার অবনতি হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুকের

নয়াদিল্লি: টানা ১৯ দিনের অনশনে শারীরিক অবস্থার অবনতি হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। এই পরিস্থিতিতে তাঁর জীবন রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের পর্যবেক্ষণ, “প্রত্যেক জীবন মূল্যবান।” তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে।

দিল্লির যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী রাকেশকুমার সাইনি। তাঁর বক্তব্য ছিল, অবিলম্বে হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সেই মামলার শুনানিতেই আদালত জানিয়ে দেয়, সোনমের জীবন বাঁচাতে সরকারের যা যা করণীয়, তা অবিলম্বে করতে হবে।

আরও পড়ুন: রথে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বিকল বাসে লরির ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, সোনমের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা হচ্ছে। যদিও তিনি স্বীকার করেন, কখনও সরকারি চিকিৎসক, কখনও বেসরকারি হাসপাতালের চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন। এরপরই আদালত নির্দেশ দেয়, সরকারি চিকিৎসকদের তত্ত্বাবধানেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হওয়া উচিত। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী প্রয়োজন হলে সরকারকে দ্রুত হস্তক্ষেপেরও পরামর্শ দেয় আদালত।

এদিকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, দীর্ঘ অনশনের ফলে সোনম ওয়াংচুকের শারীরিক দুর্বলতা বেড়েছে। বর্তমানে তাঁর ওজন প্রায় ৫৭ কেজিতে নেমে এসেছে। অনশন শুরুর পর থেকে প্রায় ৮.৯ কেজি ওজন কমেছে বলে দাবি করা হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ওজন কমেছে প্রায় ৪০০ গ্রাম। তাঁর রক্তচাপ ১০৫/৭৬ মিমি এইচজি, রক্তে শর্করার মাত্রা ৮০ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার এবং অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ। চিকিৎসকদের মতে, তিনি এখনও সচেতন থাকলেও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা জরুরি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor