Thursday, March 26, 2026
HomeBig news'অত্যন্ত খারাপ ব্যবহার করেছে নির্বাচন কমিশন', বিস্ফোরক মমতা
Mamata Banerjee

‘অত্যন্ত খারাপ ব্যবহার করেছে নির্বাচন কমিশন’, বিস্ফোরক মমতা

কমিশনকে "মিথ্যাবাদী" বলেও আক্রমণ করেন মমতা

ওয়েব ডেস্ক : ‘অত্যন্ত খারাপ ব্যবহার করেছে নির্বাচন কমিশন (Election Commission)’, এদিন নির্বাচন সদনে কমিশনের সঙ্গে বৈঠকের পর ক্ষোভের সঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করলেন মমতা। এদিন কালো পোশাক গায়ে নির্বাচন সদনে ঢুকেছিলেন তিনি। কিন্তু বৈঠকের পর কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

নির্বাচন সদন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “এত খারাপ ব্যবহার করেছে আমাদের সঙ্গে। আমাকে অপমান করা হয়েছে। বিচার তো পেলামই না। অবিচারের খেলা চলছে। ৬টা চিঠি দিলাম। একটারও জবাব পাইনি। আমরা লোকের হয়রানির কথা জানিয়েছি। আর কমিশন বলেছে যা করেছি বেশ করেছি।”

আরও খবর : ‘আমাকে দুর্বল ভাবার কিছু নেই’, তীব্র প্রতিক্রিয়া মমতা’র

এদিন এক ঘন্টার বেশি সময় নির্বাচন সদনে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার পরেই কমিশনের বিরুদ্ধে সরব হন তিনি। মমতাকে ক্ষোভের সুরে আরও বলতে শোনা যায়, ‘‘আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহঙ্কারী নির্বাচন কমিশন দেখিনি।” মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপির ইশারায় কাজ করছে কমিশন। কমিশনকে “মিথ্যাবাদী” বলেও আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

বাংলাকে কেন নিশানা করা হচ্ছে? এ নিয়েও প্রশ্ন তলেছেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন আরও অভিযোগ করেছেন, এআই দিয়ে এসআইআর-এ নাম বাদ দেওয়া হয়েছে। ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। সঙ্গে প্রশ্ন তুলেছেন, অসমে এসআইআর হয়নি কেন? যদি এসআইআর করতেই হত ২০০২ সাল থেকে কেন করেননি? মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto