Friday, February 27, 2026
HomeBig newsফের মহাকুম্ভে বিপর্যয়! ক্ষতিগ্রস্ত একাধিক তাঁবু, এখন কী অবস্থা?

ফের মহাকুম্ভে বিপর্যয়! ক্ষতিগ্রস্ত একাধিক তাঁবু, এখন কী অবস্থা?

ওয়েব ডেস্ক: পরপর অগ্নিকাণ্ডের (Fire Broke Out) ঘটনায় মহাকুম্ভের (Mahakumbh 2025) নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠছে প্রশ্ন। গত জানুয়ারিতেই কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বহু তাঁবু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সেই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই রবিবার দুপুরে আবারও ১৯ নম্বর সেক্টরে আগুন লাগল। ফলে নতুন করে মহাকুম্ভে ছড়াল আতঙ্ক।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে দমকল জানিয়েছে, একটি তাঁবুর ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে যায় এবং মাত্র দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৭০ বিধায়কের মধ্যে মহিলা মাত্র ৫, দিল্লি বিধানসভার এই কী হাল!

সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, রবিবারের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে কুম্ভমেলার ‘কল্পবাসী’ তাঁবুতে। ‘কল্পবাসী টাউনশিপ’ নামক অস্থায়ী বসতিতে থাকা একাধিক তাঁবুর মধ্যে একটিতে প্রথম আগুনের সূত্রপাত হয়। কুম্ভমেলার মুখ্য দমকল আধিকারিক প্রমোদ শর্মা জানান, ওমপ্রকাশ পাণ্ডে সেবা সংস্থানের বসানো একটি তাঁবুতেই আগুন লাগে।

উল্লেখ্য, শুরু থেকেই একাধিক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভ। ১৯ জানুয়ারি ১৯ নম্বর সেক্টরেই একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুন লেগেছিল, যাতে এক ডজনেরও বেশি তাঁবু পুড়ে যায়। এরপর ২৫ জানুয়ারি ২ নম্বর সেক্টরে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে আগুন লাগে। ২৬ জানুয়ারি ১৮ নম্বর সেক্টরে ইস্‌কনের তাঁবুতে অগ্নিকাণ্ড ঘটে, যেখানে প্রায় ২০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়। এই ধারাবাহিক ঘটনার মধ্যে ২২ জানুয়ারি কুম্ভমেলার ময়দানে একটি বেলুন বিস্ফোরণের ঘটনায় ছ’জন পুণ্যার্থী গুরুতর আহত হন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin