Saturday, June 27, 2026
HomeScrollরাহুল গান্ধীকে জার্সি উপহার মেসির
Messi in Hyderabad

রাহুল গান্ধীকে জার্সি উপহার মেসির

হায়দরাবাদ মন ভরে দেখল মেসিকে, ফুটবলে মাতলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: চোখ ভরে মেসিকে দেখল হায়দরাবাদ (Messi in Hyderabad)। শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে কানায় কানায় পূর্ণ রাজীব গান্ধী স্টেডিয়ামে উৎসবের আবহ তৈরি করলেন লিওনেল মেসি(Messi in Hyderabad), লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনাবিল হাসি, পায়ের জাদু, পেনাল্টি শ্যুট আউটে নিজামের শহরের মন ভরিয়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি (Lionel Messi)।এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যে কলকাতায় গ্রেফতার করা হয়েছে। নেটিজেনরা তো খোঁচা দিতে শুরু করেছেন শতদ্রু ছিলেন না বলেই হায়দরাবাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে।

কলকাতার ঘটনার পরেই হায়দরাবাদে মেসিকে নিয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়া হয়। এদিন প্রায় ৪০ মিনিট মাঠে থাকলেন মেসি। হায়দরাবাদের জনতার মন জয় করে নিলেন মেসি। মেসি মাঠে আসার পরেই মাঠে নামেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কয়েক মিনিটের মধ্যে তিনি একটি গোলও করেন। রাত ৮.১০ মিনিট নাগাদ মাঠে নামেন মেসি। গোটা স্টেডিয়াম তখন ‘মেসি, মেসি’ চিৎকারে উত্তাল। স্টেডিয়ামে বাজতে থাকে লাতিন ভাষায় গান। সন্ধ্যায় ছিল বিশেষ প্রদর্শনী ম্যাচ। মাঠে নেমে দু’পক্ষের প্লেয়ারদের সঙ্গে হাত মেলান আর্জেন্তিনীয় কিংবদন্তি। পিছনে ডি পল, সুয়ারেজরাই ছিলেন। বেশ কিছুক্ষণ পায়ে বল নাচান মেসি। দু’বার তাঁকে দেখা যায় লম্বা শট মেরে গোল করতে। মাঝেমাঝেই বল পায়ে নিয়ে নাচাচ্ছিলেন তিনি। এর পর মাঠ প্রদক্ষিণ করতে থাকেন মেসি। সম্পূর্ণ নজর ছিল তাঁর দিকেই। লম্বা শট মেরে বল গ্যালারিতেও পাঠান কয়েক বার। সব শেষে মেসিকে সংবর্ধনা দেওয়া হয়। আর্জেন্তিনীয় ফুটবল তারকা রাহুল গান্ধীকে একটি সই করা জার্সি উপহার দেন।

আরও পড়ুন: ফুটবলের রাজপুত্র মেসিকে চোখ ভরে দেখল হায়দরাবাদ

মেসি যত ক্ষণ মাঠে ছিলেন, তত ক্ষণ পুরো নজর ছিল তাঁর দিকেই। গোটা উন্মাদনা যাতে মেসিকে নিয়েই হয়, সেই ব্যবস্থা করা হয়েছিল। মেসির আশেপাশে অনেকটা জায়গা রাখা হয়েছিল, যাতে দর্শকেরা ভাল ভাবে তাঁকে দেখতে পান।কলকাতার ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। মাঠে মেসি যত ক্ষণ ছিলেন, তত ক্ষণ তাঁর ধারেকাছে যেতে দেওয়া হচ্ছিল না কাউকে। খোদ রেবন্তও মেসির কাছে ঘেঁষছিলেন না বেশি। হায়দরাবাদে মেসির ইভেন্টের টিকিটের দাম ছিল কলকাতার তুলনায় কম। কিন্তু সেখানে দর্শকরা তো বটেই মেসিও যেন আনন্দ পেলেন ভরপুর।

দেখুন ভিডিও 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO