Thursday, March 26, 2026
HomeScrollঘাটতি মেটাতে আরও রাফাল কিনছে প্রতিরক্ষা মন্ত্রক!
Rafale fighter jets

ঘাটতি মেটাতে আরও রাফাল কিনছে প্রতিরক্ষা মন্ত্রক!

‘সুখোই এসইউ-৫৭’-এর দিকেও নজর রয়েছে ভারতের

ওয়েব ডেস্ক : শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force )। ঘাটতি মেটাতে ১১৪টি রাফাল (Rafale) যুদ্ধ বিমান কিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক! জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের শেষে ভারত সফরে আসবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্রের খবর, তাঁর এই সফরের আগেই বিমান কেনা নিয়ে সবুজ সংকেত দিতে পারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ (ডিএসি) (DAC)।

সূত্রের খবর, ১১৪টি বিমান কিনতে লাগতে পারে প্রায় ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। আর তা যদি সত্যি হয়, তাহলে এটি হবে ভারতের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। তবে এই বিষয় নিয়ে মূল্যায়ন করা হয়েছে বলে খবর। ইতিমধ্যে তা চূড়ান্ত অনুমোদনের জন্য ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ (ডিএসি)’-এর কাছে গিয়েছে। সেখান থেকে সবুজ সংকেত এলেই ভারতের হাতে আসবে আরও ১১৪টি রাফাল (Rafale)।

আরও খবর : মিড-ডে মিল খাওয়ার পর অসুস্থ ৭০ পড়ুয়া! চাঞ্চল্য বিহারে

সূত্রের খবর, এই বিমানগুলিতে ৩০ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম থাকবে। পরে তা বাড়িয়ে করা হবে ৬০ শতাংশ। অন্যদিকে ফ্রান্স থেকে সরাসরি ১৮টি যুদ্ধবিমান নিয়ে আসা হবে ভারতে। প্রসঙ্গত, ঘাটতি মেটাতে এর আগে ভারতের হাতে এসেছে ৩৬টি রাফাল (Rafale) যুদ্ধ বিমান। কিন্তু মিগ-২১, মিগ-২৩ বাতিল হওয়ার পরেই সেই ঘাটতি আরও বাড়ে। ফলে এবার শতাধিক যুদ্ধবিমান কিনতে তৎপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

‘তেজস মার্ক-১এ’ যুদ্ধ বিমান ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল হ্যাল-এর। কিন্তু, দু’বছর পেরিয়ে গেলেও এখনও তা হাতে পায়নি ভারতীয় সেনা। এর ফলে দ্রুত ঘাটতি পূরণের কথা ভাবছে প্রতিরক্ষা মন্ত্রক। রাফালের (Rafale) পাশাপাশি রাশিয়ায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’-এর দিকেও নজর রয়েছে ভারতের। তবে রাফাল নিয়ে ডিএসি সবুজ সংকেত দেয় কি না সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto