Monday, April 13, 2026
HomeScrollনবজাতকের মাথা ছিঁড়ে খেল কুকুর, যোগীরাজ্যে মর্মান্তিক ঘটনা

নবজাতকের মাথা ছিঁড়ে খেল কুকুর, যোগীরাজ্যে মর্মান্তিক ঘটনা

ওয়েব ডেস্ক: যোগীরাজ্যের সরকারি হাসপাতালের সামনে নবজাতকের (New Born Baby) মাথা খুবলে খেল কুকুর (Dog)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাসপাতালের চত্বরে এই ভয়ঙ্কর দৃশ্য সামনে আসার পর থেকেই হাসপাতালের (Hospital) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মঙ্গলবার ললিতপুর মেডিক্যাল কলেজের (Lalitpur Medical College) ভেতরে ঘটে এই ঘটনা। একদল কুকুরকে শিশুর দেহ ছিঁড়ে খেতে দেখা যায়। স্থানীয়রা কুকুরগুলিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও, তার আগেই তারা শিশুটির মাথার অংশ খেয়ে ফেলে।

জানা গিয়েছে, রবিবার ললিতপুর মেডিক্যাল কলেজের জেলা মহিলা হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়। জন্মের পর শিশুটির ওজন ছিল মাত্র ১.৩ কেজি এবং তাঁর শরীরে বেশ কিছু জন্মগত ত্রুটি ছিল। হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ মীনাক্ষী সিং জানান, “শিশুটির মাথার অংশ সম্পূর্ণরূপে গঠিত হয়নি। তাঁর মেরুদণ্ডও ছিল না। আমরা জানতাম না শিশুটি কতক্ষণ বাঁচবে।” অবশেষে রবিবার সন্ধ্যায় শিশুটি মারা যায় এবং পরে তার মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: জম্মুতে আইইডি বিস্ফোরণ, শহিদ ২ জওয়ান, আহত ১

এখন প্রশ্ন হচ্ছে, শিশুর মৃতদেহ কীভাবে কুকুরের হাতে পড়ল? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটির মরদেহ পরিবারের লোকজনই ফেলে দিয়েছে। ডাঃ মীনাক্ষী সিং বলেন, “শিশুটির কাকিমার হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। আমাদের কাছে সেটির প্রমাণ রয়েছে।” তবে মঙ্গলবার দুপুরে হাসপাতালের ভেতরে মুণ্ডহীনভাবে নবজাতকের মৃতদেহ পাওয়া গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ ঘটনার পর পুলিশকে জানানো হয়নি এবং ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ দ্রুত সরিয়ে ফেলা হয়েছিল।

এই ঘটনা সামনে আসার পর হাসপাতালের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। ললিতপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডি নাথ একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/