Friday, July 17, 2026
HomeScrollবয়লার কাণ্ডে বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ
Chhattisgarh

বয়লার কাণ্ডে বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ

অনিল আগরওয়াল সহ ১০ জন কর্তার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর

ওয়েব ডেস্ক : কিছুদিন আগে ছত্তিশগড়ে (Chhattisgarh) ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। সেখানকার এক তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লারে (Boiler case) বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। সেই ঘটনায় এবার বেদান্ত গ্রুপের (Vedanta Group) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। অনিল আগরওয়াল সহ ১০ জন কর্তার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR)।

গত ১৪ এপ্রিল ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলার সিংহিতারাই গ্রানের এক বিদ্যুৎ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছিল। সেখানে বয়লারের সঙ্গে যুক্ত একটি স্টিলের পাইপ ফেটে গিয়েছিল। যার কারণে বহু শ্রমিক দগ্ধ হয়েছিলেন। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন অনেকে। আহত হয়েছিলেন অনেকে। তাঁদেরকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানেও অনেকের মৃত্যু হয়েছিল। ফলে এখনও পর্যন্ত ২০ জন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে খবর। এখনও হাসপাতালে ভর্তি অন্তত ১৬ জন শ্রমিক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর : ‘ম্যাজিশিয়ান ধরা পড়ে গিয়েছে’ সংসদে দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুলের!

পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, এই ঘটনায় অনিল আগরওয়াল সহ ১০ জন কর্তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সিস্টেমে সমস্যা ও উৎপাদন হঠাৎ বাড়ানোর কারণে চাপ সৃষ্টি হয়েছিল, যার কারণে পাইপ ফেটে দুর্ঘটনা ঘটেছিল।

পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, সংস্থার তরফে নিরাপত্তা বিধি মানা হয়নি। বিপদের আগাম সতর্কবার্তাও উপেক্ষা করা হয়েছিল। এই ঘটনায় গোটা দেশজুড়েই চাঞ্চল্য তৈরি হয়েছিল। যার কারণে বহু শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot