Thursday, March 12, 2026
HomeScrollক্যাশ নয়, দিন দিন বাড়ছে UPI পেমেন্টের হার! দেখুন রিপোর্ট

ক্যাশ নয়, দিন দিন বাড়ছে UPI পেমেন্টের হার! দেখুন রিপোর্ট

ওয়েব ডেস্ক: লকডাউনের পর থেকেই UPI পেমেন্টের (UPI Payment) প্রবণতা বেড়েছে ভারতীয়দের মধ্যে। আর চলতি বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ইউপিআই কিউআর কোড (QR Code) ব্যবহার করে পেমেন্ট করার হার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) সাম্প্রতিক তথ্য অনুসারে, আগের অর্থবর্ষের তুলনায় ৯১.৫ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ইউপিআই কিউআর কোডের সংখ্যা ২০২৪-২৫ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭.৯ মিলিয়নে।

গুগল পে, পেটিএম এবং ফোনপের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ইউপিআই কিউআর কোডের ব্যাপক প্রসার ঘটেছে বলেই জানা গিয়েছে। একইসঙ্গে ইউপিআই-এ যুক্ত ব্যাংকের সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫-এর এপ্রিল পর্যন্ত ৬৬৮টি ব্যাঙ্ক ইউপিআই প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়াবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে iPhone-এর বিক্রি! রিপোর্ট দেখলে চমকে উঠবেন

অন্যদিকে, এই সময়কালে ক্রেডিট কার্ড লেনদেনের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। গতবছরের তুলনায় মাত্র ৭.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার। অন্যদিকে, ডেবিট কার্ডের সংখ্যা ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ৯৯১ মিলিয়নে পৌঁছেছে।

চলতি বছরের মার্চ মাসে ইউপিআই লেনদেনের মূল্য সর্বোচ্চ রেকর্ড করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ইউপিআই মাধ্যমে মোট ২৪.৭৭ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের বছরের তুলনায় মূল্য বৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ এবং লেনদেনের পরিমাণ বেড়েছে ৩৬ শতাংশ। রিজার্ভ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৮০ শতাংশই ইউপিআই-এর মাধ্যমে সম্পন্ন হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast