Thursday, March 26, 2026
HomeBig newsযুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, দেখুন বিগ আপডেট
Lionel Messi

যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, দেখুন বিগ আপডেট

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে কমিটিতে থাকবেন মুখ্যসচিব

কলকাতা: মেসির কলকাতা সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। হাইপ্রোফাইল ভিড়ে কার্যত অদৃশ্য মেসি (Lionel Messi)। একবার অন্তত চোখের দেখা দেখবেন। কিন্তু মেসিভক্তদের সব আশায় জল ঢেলে দিল শনিবারের যুবভারতী (Yuba Bharati Krirangan)। তারপরেই প্রিয় তারকার প্রতি ভক্তদের আবেগ পরিণত হয় রাগে। ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে ফেলেন, শুরু হয় বোতল ছোড়াছুড়ি। এক সময় মাঠের ফেন্সিংয়ের গেট ভেঙে কয়েক শো মানুষ মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি কার্যত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেসি ও তাঁর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমি শকড, বিরক্ত। আমি লিওনেল মেসি ও তাঁর সমস্ত ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। তদন্ত কমিটি গঠন করে ঘটনা খতিয়ে দেখছি।’

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন মেসিকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।একবার সামনাসামনি দেখার জন্য হাজার -হাজার টাকার টিকিট কেটেছিলেন দর্শকরা৷ মেসি মাঠে এক পাকও ঘোরেননি, ফলে একবারের জন্যেও কেউ দেখতে পায়নি আর্জেন্তাইন তারকাকে৷ এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন।গ্যালারির গেট ভাঙার চেষ্টা দর্শকদের! যুবভারতীতে ছোড়া হচ্ছে বোতল! মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। ভাঙা হয়েছে যুবভারতীতে থাকা প্লেয়ারদের টানেল।

আরও পড়ুন: মেসি আবেগে যুবভারতীতে বিশৃঙ্খলা! মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল৷ মাঝপথ থেকেই কনভয় ঘুরিয়ে ফিরে যান তিনি৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন৷মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, তিনি নিজেও ঘটনার খবরে স্তম্ভিত ও ব্যথিত। লিওনেল মেসি-সহ (Messi In Kolkata) সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন তিনি।ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে।

 দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto