Friday, August 14, 2026
HomeScrollমেসি আবেগে যুবভারতীতে বিশৃঙ্খলা! মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত
Sukanta Majumdar

মেসি আবেগে যুবভারতীতে বিশৃঙ্খলা! মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত

প্রশাসনকে দায়ি করে কী বললেন বিজেপি নেতা? দেখুন

কলকাতা: মেসিকে (Lionel Messi) দেখতে সকাল সকাল হাজারো ভক্ত ভিড় জমিয়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan)। কিন্তু গ্যালারিতে বসে মেসি-দর্শনের সৌভাগ্য হয়নি সিংহভাগ দর্শকের। আর ভক্তকূলের সেই আবেগ নিমেষের মধ্যে পরিণত হল ক্ষোভে। সময়ের আগে মেসি স্টেডিয়াম ছাড়তেই গ্যালারি থেকে উড়ে এল শয়ে শয়ে জলের বোতল, উত্তেজিত দর্শকরা ভেঙে ফেললেন চেয়ার, কেউ এউ আবার নেমে পড়লেন মাঠে। আর এই ঘটনাকে ইস্যু করে এবার রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজত্ব মানেই চূড়ান্ত নৈরাজ্য আর অবব্যস্থা!’ সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্র মেসি-কে চাক্ষুষ করতে টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। কিন্তু প্রশাসনিক অব্যবস্থা এত চরমে পৌঁছায় যে, তাঁকে ফিরে যেতে বাধ্য হতে হয়!’

আরও পড়ুন: মাঝপথে ফিরছেন মমতা! সময়ের আগেই কলকাতা ছাড়ছেন মেসি?

একই পোস্টে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন। এই দাবির নেপথ্যে কারণ দেখিয়ে সুকান্ত লেখেন, ‘তাঁর পুলিশ-প্রশাসনের যাবতীয় পরিকল্পনাহীনতা এবং এই চূড়ান্ত অব্যবস্থার দায় মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র তাঁর উপরেই বর্তায়!’

এদিন সকাল ঠিক ১১টা ৩০ মিনিটে যুবভারতীতে ঢোকে মেসির গাড়ি। মাঠে পৌঁছনোর পর মেসিকে ঘিরে ধরেন অন্তত ৭০ থেকে ৮০ জন। এরপর সকাল ১১টা ৫২ মিনিটে মেসিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মোটা অঙ্কের টিকিট কিনেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির হোর্ডিং ভাঙচুর শুরু করেন। হতাশা ও ক্ষোভ থেকে উত্তেজনা দ্রুত চরমে পৌঁছয়।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k