Wednesday, March 25, 2026
HomeBig newsবইছে উত্তরের হাওয়াও, বড়দিনেও হাড়কাঁপানো শীত! কোন জেলায় কত ঘরে পারদ?
Winter in Bengal

বইছে উত্তরের হাওয়াও, বড়দিনেও হাড়কাঁপানো শীত! কোন জেলায় কত ঘরে পারদ?

পশ্চিমের জেলাতেজাঁকিয়ে শীত, আগামী কয়েকদিন কলকাতায় কতটা পারদ নামবে?

কলকাতা: আগামিকাল বড়দিন (Cold Christmas Day)। ক্রিসমাস ইভ উপলক্ষ্যে আলোয় সেজে উঠছে শহর কলকাতা (Temperature Kolkata Drop)। ছুটির মেজাজ কার্যত শুরু হয়ে গিয়েছে।সেই আবহে হু হু করে নামছে পারদ। বড়দিনের আগে শহরে কমল তাপমাত্রার পারদ। অনেকদিন পর জমিয়ে শীত পড়তে চলেছে বাংলায় (Winter in Bengal)। আবহাওয়া দফতর বলছে বড়দিন থেকেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট স্বাভাবিকের উপরে থাকলেও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯°c। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৫ ডিসেম্বর জাঁকিয়ে শীত (Winter in Bengal) পড়বে বঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারবে বলে অনুমান। বছর শেষে কনকনে ঠান্ডা পড়বে কলকাতা সহ জেলায় জেলায়। শুক্রবার শুধু কলকাতাতেই ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।  বছর শেষে জমাটি ঠান্ডা পেয়ে খুশি শীতপ্রেমীরা। উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার পূর্বাভাস। তবে জারি থাকবে কুয়াশার দাপট। কমবে দৃশ্যমানতা। আর সে কারণে জারি করা হয়েছে সতর্কতা।

কলকাতা

শীতের আমেজ পুরোপুরি অনুভব করা যাবে বর্ষশেষে। বড়দিনে স্বাভাবিকের নিচে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই। ফলে আবহাওয়া শুষ্ক থাকবে। শুষ্ক আবহাওয়ায় নামবে তাপমাত্রার পারদও। বড়দিনে কলকাতায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। আজ সামান্য নামলো পারদ। ২৫ ডিসেম্বর থেকে আরো পারদ নামবে। শীতের আমেজ বাড়বে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে। বইবে ঠান্ডা হাওয়াও। এর আগেও কলকাতার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।শনিবার পর্যন্ত ধীরে ধীরে নামবে পারদ। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা এইরকম থাকতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপমাত্রা আগামী কয়েকদিন ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় ছিল কুয়াশার দাপট। বৃহস্পতিতেও রয়েছে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত না থাকলেও দৃশ্যমানতা সকালের দিকে কম থাকবে। বর্ষ শেষের বাকি দিনগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে কাটোয়া। দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-বল্লভপাড়া,ফেরিঘাট।

আরও পড়ুন: বড়দিন-বর্ষবরণে ভিড়ে লাইনে না দাঁড়িয়েই মেট্রোর টিকিট কাটুন

উত্তরবঙ্গ

ভোরের দিকে ভারী কুয়াশার চাদরে মুড়ে থাকবে কলকাতা-সহ একাধিক জেলা। শীত পড়তে পর্যটকরা পাহাড় মুখী। শীতের মরশুমে তুষার আবৃত কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছেন পর্যটকরা। বছর শেষে উত্তরেও জাঁকিয়ে শীত পড়েছে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা বজায় থাকবে বছরের শেষ ক’টা দিন। কুয়াশার দাপট চলছে উত্তরবঙ্গেও। গোটা ডুয়ার্স জুড়ে ঘন কুয়াশার দাপট। সকাল ৯ টার পরেও রাস্তায় লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সমস্ত গাড়িকে।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা।উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পরিবর্তন নেই তারপর দু তিন দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার পূর্বাভাস হওয়া অফিসের।উত্তরে পার্বত্য এলাকায় ৪ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। ওপরের পাঁচ জেলায় ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। এবং মালদা সহ নীচের জেলাতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto