Sunday, June 28, 2026
HomeScrollবড়দিন-বর্ষবরণে ভিড়ে লাইনে না দাঁড়িয়েই মেট্রোর টিকিট কাটুন
Kolkata Metro

বড়দিন-বর্ষবরণে ভিড়ে লাইনে না দাঁড়িয়েই মেট্রোর টিকিট কাটুন

কীভাবে লাইন এড়িয়ে টিকিট কাটবেন? দেখে নিন

কলকাতা: সামনেই ক্রিসমাস উইক। সেজে উঠেছে কলকাতা। পার্কস্ট্রিটে তো এখন থেকেই আলোয় সেজেছে উঠেছে। বড়দিনে আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। এমন উৎসব মুখর কলকাতার সাক্ষী হতে অনেকেই ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় ভিড় করবেন। আর তাদের যাতায়াতের একটা সেরা মাধ্যম হল মেট্রো। এই সময় সন্ধে বাড়লেই মেট্রোয় ভিড় অনেকাংশেই বাড়ে। টিকিট কাটার লাইন লম্বা হয়ে যায়। সেখানেই কেটে যায় ঘণ্টাখানেক।এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে মেট্রো রেলওয়ে। তাদের পক্ষ থেকে লাইন এড়িয়েই টিকিট কাটার বন্দোবস্ত করা হয়েছে।

কীভাবে লাইন এড়িয়ে টিকিট কাটবেন? প্রথমে মোবাইলে একটা অ্যাপ নামাতে হবে। এই অ্যাপটির নাম হল ‘Aamar Kolkata Metro’। এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপে স্টোরে পেয়ে যাবেন। এবার এই অ্যাপটিতে আপনাকে সাইনআপ করতে হবে। নিজের মোবাইল নম্বর এবং আরও কিছু তথ্য দিয়ে সেরে ফেলুন এই প্রক্রিয়া। এরপর বাড়ি বসেই মেট্রোর টিকিট কেটে ফেলতে পারেন। এই অ্যাপে লগইন করার পরই কাছে অনেক অপশন চলে আসবে। সেখানে প্রথমেই থাকবে বুক টিকিট অপশন। সেই অপশনে ক্লিক করুন। তারপর সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন দিন। অপরদিকে ডেস্টিনেশন স্টেশন হল যেখানে যেতে চান। এই দুই স্টেশন বেছে নেওয়ার পর পেমেন্ট অপশন আসবে। সেক্ষেত্রে নিজের সুবিধা মতো পেমেন্ট অপশন বেছে নিয়ে টাকা দিয়ে দিন।

আরও পড়ুন: মুর্শিদাবাদের হরগোবিন্দ-চন্দন দাস হত্যা কাণ্ডে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO