ওযেব ডেস্ক: ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র সুবাদেই বলিউডে পা রেখেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মিমির কেরিয়ারের দ্বিতীয় বলিউড ছবি হতে চলেছে ‘হাম হিন্দুস্তানি’ (Netflix Drama Hum Hindustani)। এই ছবিতে মিমি স্ক্রিন শেয়ার করবেন সইফ আলি খান (Saif Ali Khan), প্রতীক গান্ধীদের সঙ্গ। নেহরুযুগে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার ‘রাজসূয় যজ্ঞ’ কীভাবে সামাল দিয়েছিলেন এক বঙ্গসন্তান? সেই কাহিনিই ‘হাম হিন্দুস্তানি’ ছবিতে নেটফ্লিক্সের পর্দায় ফুটে উঠবে।

‘ভারতের পয়লা নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সইফ আলি খান। সেসময়ে পরিচালক রাহুল ঢোলাকিয়ার ফ্রেমে মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং করছিলেন বলিউড নবাব।
মুক্তিপ্রাপ্ত ঝলকে সইফ, প্রতীক-সহ মিমির চরিত্রের লুক প্রকাশ্যে এল। যেহেতু পিরিয়ড ড্রামা, তাই সাজপোশাকেও সেই অধ্যায়ের ছোঁয়া বজায় রাখা হয়েছে। টিজারের এক দৃশ্যে দর্শকাসনে বসা মিমি চক্রবর্তীকে দেখা গেল মন দিয়ে সইফ আলি খানের বক্তৃতা শুনতে। এবং করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। অভিনেত্রীর পরনে আটপৌঢ়ে শাড়ি, গায়ে জড়ানো শাল। মিমিকে যে একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যেতে চলেছে, সেটা স্পষ্ট। এই সিনেমায় সরাসরি সইফের বিপরীতে টলিউড অভিনেত্রী? তা ক্রমশ প্রকাশ্য।রিলিজের দিনক্ষণও ঘোষণা করা হয়নি। তবে ওয়েব প্ল্যাটফর্মে হলেও ‘হাম হিন্দুস্তানি’ সিনেমার হাত ধরেই যে দীর্ঘদিন বাদে ছকভাঙা ভূমিকায় পাওয়া যাবে মিমি চক্রবর্তীকে, তা একঝলক দেখেই বেশ আন্দাজ করা গেল।

আরও পড়ুন: অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরের মেনুতে কী কী ছিল?
“হাম হিন্দুস্তানি’-র কেন্দ্রে রয়েছে স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি—ভোটাধিকার। মানুষদের চোখ দিয়ে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের গল্প বলা আমাদের কাছে যেমন এক দায়িত্ব, তেমনই এক গর্বের বিষয়।ভারতের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব ছিল যাঁর ওপরে, তিনি সুকুমার সেন। স্বাধীনতার বছর দুয়েক বাদে ১৯৫১ সালে পয়লা গণতন্ত্রের উৎসবে ৪৫০০ আসনে ভোট।২,২৪,০০০ ভোটদান কেন্দ্র। কুড়ি লক্ষ ইস্পাতের ব্যালট বাক্স। ৫৬০০০ প্রিসাইডিং অফিসার, সহায়ক আরও ২৮০০০০ কর্মী। ভোটার লিস্ট তৈরি করার জন্য ছ’মাসের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল ১৬৫০০ কর্মীকে। আর এই বিপুল কর্মযজ্ঞের জন্য নেহরু, সুকুমার সেনকেই বেছে নিয়েছিলেন। কীভাবে সেই কর্মযজ্ঞ দক্ষ হাতে সামলান বর্ধমানের ভূমিপুত্র? সেই গল্পই নেটফ্লিক্সের পর্দায় ফুটিয়ে তুলবেন সইফ আলি খান। যে ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী।







