Thursday, March 12, 2026
HomeScrollবহরমপুরে দুই প্রাথমিক স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে পকসো ধারায় মামলা

বহরমপুরে দুই প্রাথমিক স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে পকসো ধারায় মামলা

বহরমপুর:  বহরমপুর (Baharampur) পুরসভা (Corporation) পরিচালিত দুই প্রাথমিক স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে পকসো (POCSO case) ধারায় মামলার রুজু হয়েছে বহরমপুর থানায়।

ওই মামলা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

কংগ্রেস করার অপরাধে ওই দুই শিক্ষিকার সঙ্গে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বহরমপুর পৌরসভা ,বলে দাবি করলেন অধীর চৌধুরী। ওই দুই শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বেতন আটকে রেখেছিল বহরমপুর পৌরসভা।

আরও পড়ুন: দিল্লির উদ্দেশে রওনা দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

দুই শিক্ষিকা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের রায়ে ওই দুই শিক্ষিকার বেতন চালু হয়ে যাওয়ার পরে নতুন করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বহরমপুর পুরসভা বলে দাবি করলেন অধীর চৌধুরী।

উল্লেখ্য, বহরমপুরের গোরাবাজার ও সৈয়দাবাদ এলাকার দুটি অবৈতনিক প্রাথমিক স্কুলে পড়ুয়াদের গোপনাঙ্গ দেখানো এবং তাতে হাত দেওয়ার অভিযোগ ওঠে  ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে।

ওই ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। সেই ঘটনা তদন্ত চলছে।

বুধবার দুপুরে বহরমপুর কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, কংগ্রেস করার অপরাধে ওই দুই শিক্ষিকাকে বারবার সমস্যায় ফেলছে বহরমপুর পৌরসভা।

হাইকোর্টের রায়ে ওই দুই শিক্ষিকার বেতন চালু হয়ে যাওয়ার পর ফের ষড়যন্ত্র করছে বহরমপুর পুরসভা।

তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যে, ওই দুই শিক্ষিকাকে এভাবে যেন বিপদে না ফেলে বহরমপুর পৌরসভা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast