Tuesday, May 26, 2026
HomeScrollচলন্ত গাড়িতে রোহিতের হাত ধরে টান! ক্ষিপ্ত হলেন 'হিট ম্যান'
Rohit Sharma

চলন্ত গাড়িতে রোহিতের হাত ধরে টান! ক্ষিপ্ত হলেন ‘হিট ম্যান’

এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁকে দেখতে পেলে ভক্তরা ভিড় তো জমাবেন। কিন্তু এবার এক ভক্তের কাণ্ডে রেগে আগুন হলেন ‘হিট ম্যান’। এমনকি আঙুল তুলে ওই ভক্তকে শাসনও করতে দেখা যায়। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral) হয়েছে সোশাল মিডিয়ায়।

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত তিনি। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে তাঁকে খেলতে দেখা গিয়েছে। এক ম্যাচে ১৫৫ রানের দারুন ইনিংস খেলেছেন তিনি। শুধুমাত্র তাঁর ব্যাটিং দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন ভক্তরাও। এই টুর্নামেন্টের পর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন ওয়ানডে সিরিজ (India vs New Zeland Oneday Series 2026)। তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ রয়েছে তুঙ্গে। কিন্তু তার আগেই ভক্তের ব্যবহারে রেগে গেলেন তিনি।

আরও খবর : বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ IPL-এর সম্প্রচার

ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িতে চেপে যাচ্ছেন রোহিত। তাঁর সঙ্গে হাত মেলাতে ছুটে এসেছিল বহু ভক্ত। হাসি মুখেই তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তিনি। কিন্তু সেই সময় গাড়ির দিকে ছুটে আসে দুই কিশোর। সেলফি তোলার জন্য রোহিতের হাত ধরে টানতে দেখা যায় তাঁদের। সেই সময় একপ্রকার বাধ্য হয়েই হাত ছাড়িয়ে নেন তিনি। তার পরেই গাড়ির গভীর থেকে আঙুল তুলে দুই কিশোরকে শাসন করতে দেখা যায় ‘হিট ম্যান’-কে। তার পরেই কাচ তুলে সেখান থেকে চলে যান তিনি। এই ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অন্যদিকে, বর্তমানে টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। তিনি শুধু খেলছেন ওয়ানডে ফরম্যাট (Oneday)। এই ফরম্যাটে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও তাঁকে ভালো ফর্মে দেখা গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ফর্ম তিনি দেখাবেন বলেই আশা করে রয়েছেন ভক্তরা। ১১ জানুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ শুরু হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D