Saturday, February 7, 2026
HomeScrollযুবভারতী কাণ্ডে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করবে SIT!
Yuva Bharati Krirangan Case

যুবভারতী কাণ্ডে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করবে SIT!

প্রভাবশালীদের নোটিস পাঠাতে পারে বিশেষ তদন্তকারী দল!

ওয়েব ডেস্ক : গত ১৩ ডিসেম্বর কলকাতায় (Kolkata) ঘটে গিয়েছিল লজ্জাজনক ঘটনা। যুবভারতীতে কিংবদন্তী আর্জেন্তাইন ফুটবলার লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে এসেছিলেন দর্শকরা। কিন্তু ভিআইপিরা তাঁকে গার্ড করে থাকার কারণে দর্শকরা তাঁকে দেখতে পাননি। তাতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে ভাঙচুর চালান তাঁরা। এই ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছিল মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta)। তবে তাঁকে এ বিষয় নিয়ে জেরা করা হলেও, এখনও পর্যন্ত কোনও প্রভাবশালীকে ডাকা হয়নি। তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

শতদ্রুকে গ্রেফতারের পরেই আদালতে তোলা হয়েছিল। তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে জেরা করছে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। মেসির কাছাকাছি প্রভাবশালীরা কেন উপস্থিত ছিলেন? তা নিয়েও প্রশ্ন করা হচ্ছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সেদিন মাঠে মেসির পাশে কোন ভিআইপিরা ছিলেন, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রভাবশালীদের নোটিস পাঠাতে পারে বিশেষ তদন্তকারী দল। এমনকি জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁদেরকেও।

আরও খবর : যুবভারতীতে মেসি-মেস! বি/স্ফো/র/ক বাইচুং?

ইতিমধ্যে জেরাতে বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু। তিনি জনিয়েছেন তাঁর গায়ে হাত দেওয়া বা তাঁকে জড়িয়ে ধরার বিষয়টি পছন্দ করেননি মেসি। তবে প্রশ্ন উঠছিল মাঠের মধ্যে এত লোক কোথা থেকে এল? এ নিয়েও জবাব দিয়েছেন শতদ্রু দত্ত। তিনি জানিয়েছে, মাঠে প্রবেশের জন্য দেড়শো জনকে অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু, প্রভাবশালীদের কারণে, সেটি তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়ছিল।

সঙ্গে তিনি জানিয়েছেন, মেসির ভারত সফরের জন্য তাঁকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। কর বাবদ ভারত সরকারকে দিতে হয়েছিল ১১ কোটি টাকা। এই টাকাগুলি ৬০ শতাংশ স্পনসর ও টিকিট বিক্রি করে এসেছিল। অন্যদিকে এই ঘটনার পরে শতদ্রুর ২২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিশেষ তদন্তকারী দল। এবার জানা যাচ্ছে, প্রভাবশালীদেরকেও জিজ্ঞাসাবাদ করে পারে বিশেষ তদন্তকারী দল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News