Wednesday, April 29, 2026
HomeBig newsসঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের

সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের

কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের (High Court)  দ্বারস্ত রাজ্য সরকার। সোমবার শিয়ালদহ দায়রা আদালতে তাঁর দোষীর আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করে। জেলা সফরে গিয়ে মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ফাঁসির দাবিতে রাজপথে মিছিল করেছিলেন। আজও তিনি এই দাবিতে অনড়। পরে সমাজমাধ্যমে পোস্ট করে বলেন, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হবে রাজ্য।

মঙ্গলবার সকালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল (এজি)। মিলেছে মামলা দায়েরের অনুমতি।

আরও পড়ুন: তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া

শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস নির্দেশনামায় লিখেছেন, আরজি করের ডাক্তার খুন ও ধর্ষণের ঘটনা তিনি বিরল থেকে বিরলতম বলে বিবেচনা করছেন না। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, আরজি কর কাণ্ড বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে একটি। সোমবার শিয়ালদহ আদালত দোষীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পর মুখ্যমন্ত্রী ফের ফাঁসির দাবিতে সরব।

মুখ্যমন্ত্রীর কথায়, তিনি দোষীর ‘চরমতম শাস্তি’ চান। শিয়ালদহ আদালত যে শাস্তি ঘোষণা করেছে তাতে যে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেছেন, “ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।”

প্রসঙ্গত, এই মামলার প্রথমে ছিল কলকাতা পুলিশ। পরে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। সম্প্রতি গুড়াপ, ফরাক্কা, জয়নগরের মামলাগুলিতে দোষীদের ফাঁসি দিয়েছে নিম্ন আদালত। সবকটি মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাতেই ছিল। সোমবার মুর্শিদাবাদের সভা থেকে সরাসরি সওয়াল তোলা হয় সিবিআইয়ের তদন্ত নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে এই মামলা থাকলে, আমরা অনেক আগেই ফাঁসির রায় করিয়ে দিতে পারতাম।’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188