Saturday, July 4, 2026
HomeScrollভারতের বিদায়, WTC ফাইনালে অস্ট্রেলিয়া বনাম দঃ আফ্রিকা

ভারতের বিদায়, WTC ফাইনালে অস্ট্রেলিয়া বনাম দঃ আফ্রিকা

ওয়েব ডেস্ক: আগের দুইবার ফাইনালে উঠে খালি হাতে ফিরতে হয়েছিল। এবার ফাইনালে ওঠাই হল না ভারতের। আগামী ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। আফ্রিকানরা আগেই ফাইনালের বার্থ নিশ্চিত করেছিল। সিডনিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে একই কাজ করল অজিরা।

২০২৩-২৫ ডব্লুটিসি চক্রে ভারতের আর কোনও টেস্ট ম্যাচ নেই। ১৯ ম্যাচে ৯টা জয়, ৮টি হার এবং দুটি ড্রয়ে রোহিত শর্মাদের (Rohit Sharma) পয়েন্ট পার্সেন্টেজ হল ঠিক ৫০.০০। ১৭ ম্যাচে ১১টি জয় চারটি হার এবং দুটি ড্র করে অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ৬৩.৭৩। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাঠে আরও দুটি টেস্ট খেলবেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। সেই দুই ম্যাচ হারলেও পয়েন্ট পার্সেন্টেজে ভারতের থেকে এগিয়ে থাকবেন তাঁরা। সেই কারণেই ফাইনালে তাঁদের জায়গা নিশ্চিত।

আরও পড়ুন: সিডনিতে বুমরাহীন ভারতের হার, সিরিজ অস্ট্রেলিয়ার   

সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ১৬২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ভারত। এসসিজির সবুজ প্রাণবন্ত উইকেটে এই রানেও হয়তো জেতা যেত, যদি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলতে পারতেন। কিন্তু পিঠের চোট তাঁকে ম্যাচ থেকেই বের করে দিল। মহম্মদ সিরাজ (Mohammad Siraj), প্রসিদ্ধ কৃষ্ণরা চেষ্টা করেছিলেন, নিজেদের সবটা দিয়েছিলেন কিন্তু হল না। আসলে বোলারদের কোনও দোষ নেই। আর কতবার ব্যাটারদের ফেলে যাওয়া নোংরা পরিষ্কার করবেন তাঁরা। ব্যাটিং বিপর্যয় এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছ ভারতের। শনিবার ৬ উইকেটে ১৪১ রানে শেষ হয়েছিল চতুর্থ দিনের। রবিবারে সকালে আর মাত্র ১৬ রান জুড়তে পারলেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা।

বুমরার জন্য খারাপই লাগছে। কলুর বলদের মতো ব্যবহার করা হয়েছে তাঁকে, নিংড়ে নেওয়া হয়েছে। এবার চোট পেয়ে গেলেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরের মাসেই। সুস্থ হয়ে উঠতে পারবেন কি না কে জানে। প্রশ্নের মুখে বিসিসিআইয়ের নীতিও। পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজে একটা ম্যাচ বুমরাকে বিশ্রাম দেওয়া যেত না? এতটাই নির্ভরশীলতা তাঁর উপর?

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet