HomeScrollসেপ্টেম্বরে নয়, ২০২৭-এর শুরুতেই বাংলাদেশ সফরে যেতে পারে ভারত?
India-Bangladesh Series

সেপ্টেম্বরে নয়, ২০২৭-এর শুরুতেই বাংলাদেশ সফরে যেতে পারে ভারত?

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশের সাদা বলের সিরিজ হচ্ছে না, তা প্রায় নিশ্চিত।

ওয়েব ডেস্ক : চার বছর আগে শেষ বার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় দল। এরপর ২০২৫ সালের জুলাইয়ে ফের বাংলাদেশের (Bangladesh) মাটিতে সিরিজ খেলার কথা ছিল ভারতের (India)। কিন্তু সেই সফর আর হয়নি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও ভারতকে সফরের জন্য একাধিক বার আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তা এখনও সম্ভব হয়নি।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ (Bangladesh)। কিন্তু ভারতের ব্যস্ত সূচির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। ফলে ওই সময়ে বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই।

আরও খবর : কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ হচ্ছে না ভারতের? বাণিজ্যিক কারণে অনিশ্চিত প্রস্তাবিত লড়াই

এএনআই সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারিতে ভারত-বাংলাদেশ সিরিজ (India-Bangladesh Series) আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড চাইছে, নতুন বছরের ক্রিকেট সূচনা হোক ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়ে। তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দেশের সরকারের অনুমোদন প্রয়োজন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জেরেই দীর্ঘদিন ধরে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও প্রভাব পড়েছে। আগের সরকারের আমলে ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক ফের স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। তবে জানুয়ারিতেও ভারতের ক্রিকেট সূচি ব্যস্ত। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। তার মধ্যেই বাংলাদেশ সফরের জন্য সময় বের করা যায় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

[youtube-feed feed=1]
Read More

Latest News