Wednesday, March 25, 2026
HomeScrollবদলার সিরিজে নামছে ভারত, কখন-কীভাবে দেখবেন ম্যাচগুলি?
India vs South Africa Oneday Series 2025

বদলার সিরিজে নামছে ভারত, কখন-কীভাবে দেখবেন ম্যাচগুলি?

প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে!

ওয়েব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত (India)। যার কারণে ভারতীয় দল ও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে জোর সমালোচনা চলছে নেট মাধ্যমে। এমন পরিস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ফের মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। খেলবে ওয়ানডে সিরিজ (Oneday Series)। তিন ম্যাচের এই সিরিজে ভারতের লক্ষ্য থাকবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের বদলা নেওয়া। তবে প্রশ্ন হচ্ছে, কবে থেকে এই গুলি হবে? কখন দেখা যাবে? কোথায় দেখা যাবে?

কবে রয়েছে ম্যাচগুলি?

৩০ নভেম্বর, রবিবার অনুষ্ঠিত হবে প্রথম একদিনের ম্যাচ। সেটি অনুষ্ঠিত হবে রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। দ্বিতীয় একদিনের ম্যাচ হবে ৩ ডিসেম্বর, বুধবার। তা হবে শহিদ বীর নারায়াণ স্টেডিয়াম, রায়পুরে। তৃতীয় একদিনের ম্যাচ হবে ৬ ডিসেম্বর শনিবার। তা হবে এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনমে।

কখন হবে ?

রবিবার ভারতীয় সময় দুপুর ১টা বেজে ৩০ মিনিটে শুরু হবে ম্যাচগুলি।

কথায় দেখা যাবে?

এই ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস নেট ওয়ার্কের (Star Sports Network) প্রতিটি চ্যানেলেই। বিনামূল্যে এই দেখা যাবে ডিডি স্পোর্টসে। টিভির পাশাপাশি অনলাইনেও এই ম্যাচগুলি দেখা যাবে। সেক্ষেত্রে এই ম্যাচগুলি দেখা যাবে জিও হটস্টারে।

আরও খবর : বাদ ঋষভ, রুতুরাজ! প্রথম ODI ম্যাচে কেমন দল গড়বেন গুরু-গম্ভীর?

অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে…

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারত (India) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) মধ্যে মোট ৯৪টি একদিনের ম্যাচ হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৪০টি। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫১টি। তিন ম্যাচের কোনও ফলাফল বের হয়নি। তবে এখন দেখার বিষয়, একদিনের সিরিজে কেমন পারফরম্যান্স করে ভারতীয় দল। অন্যদিকে নজর থাকবে, কেমন পারফর্ম করেন বিরাট কোহলি ও রোহিত শর্মাও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto