HomeScrollসাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির!
Lionel Messi

সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির!

সিএফ মন্ট্রিয়েলের বিরুদ্ধে চার গোল করে নজির গড়লেন এলএম টেন, ইন্টার মায়ামিকে এনে দিলেন ৭-১ ব্যবধানে দুর্দান্ত জয়

ওয়েব ডেস্ক : সাড়ে ছ’বছর পর ক্লাবের জার্সিতে এক ম্যাচে চার গোল করার নজির গড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। শনিবার রাতে মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়েলের বিরুদ্ধে মেসির দুরন্ত পারফরম্যান্সে ৭-১ গোলে জয় পেল ইন্টার মায়ামি (Inter Miami)। ম্যাচে একাই চারবার জালে বল জড়ানোর পাশাপাশি একটি গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন মহাতারকা।

শেষবার ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্লাবের হয়ে এক ম্যাচে চার গোল করেছিলেন মেসি (Lionel Messi)। এরপর কেটে গিয়েছে সাড়ে ছ’বছর। এবার ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবার একই ম্যাচে চার গোল করে ফের সেই কীর্তি ছুঁলেন তিনি।

আরও খবর : জাতীয় ক্রীড়া দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ট্রিয়েলের বিরুদ্ধে ম্যাচের আগে অবশ্য ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল না মেসির ক্লাব। টানা পাঁচ ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামি। এমন পরিস্থিতিতে শনিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণের নেতৃত্ব দেন মেসি। তাঁর একার চার গোলেই কার্যত ভেঙে পড়ে প্রতিপক্ষের রক্ষণ।

চারটি গোলের মধ্যে দু’টি আসে ফ্রি-কিক থেকে। একটি গোলের আগে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত ড্রিবল করেন মেসি। অন্য গোলটি আসে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিখুঁত লব শটে। তাঁর পাশাপাশি ক্যাসিমিরো এবং লুইস সুয়ারেজও একটি করে গোল করেন। এই চার গোলের পর চলতি মরশুমে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। গোল্ডেন বুটের দৌড়েও অনেকটা এগিয়ে গেলেন তিনি। ডালাসের পিটার মুসা ১৬ গোল করে তাঁর পিছনে রয়েছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News