HomeScrollবিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কী কী রেকর্ড হল? জানলে চমকে উঠবেন
ICC T20 World Cup 2026

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কী কী রেকর্ড হল? জানলে চমকে উঠবেন

ভারত-ইংল্যান্ড মেগা-ম্যাচে মোট ৭৩ বার বল গিয়েছে বাউন্ডারির বাইরে, আর কী কী নজির?

ওয়েব ডেস্ক: ভারত-ইংল্যান্ডের (India Vs England) হাড্ডাহাড্ডি লড়াই দেখল বৃহস্পতিবারের ওয়াংখেড়ে। আর টানটান এই ম্যাচে তৈরি হল একের পর এক রেকর্ড (Record)। টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) দ্বিতীয় সেমিফাইনালে ব্যাটারদের ঝোড়ো পারফরম্যান্সে বাউন্ডারির বন্যা বইয়ে দেয় দুই দলই।

সেই সঙ্গে রানের ফুলঝুরিও দেখা যায় এই মহারণে, যাতে মোট ৭৩ বার বল গিয়েছে বাউন্ডারির বাইরে। সব মিলিয়ে এদিন তৈরি হয়েছে বহু নজির। একনজরে দেখে নিন ওয়াংখেড়ের মহারণের ১০টি রেকর্ড।

আরও পড়ুন: রান আর রঙের আকাশরেখা

  • দুই দলের মিলিয়ে সর্বাধিক রান: এই ম্যাচে ভারত ও ইংল্যান্ড- দুই দল মিলে করেছে ৪৯৯ রান। এর আগে দুই দলের টি-২০ ম্যাচে কখনও এত রান হয়নি। পাশাপাশি টি-২০ বিশ্বকাপের কোনও ম্যাচেও এই রান সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৪৫৯ রান হয়েছিল।
  • নকআউট ম্যাচে সর্বোচ্চ দলীয় রান: এদিন ভারত প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে তোলে ২৫৩ রান, যা টি-২০ বিশ্বকাপের মঞ্চে নকআউট ম্যাচে সর্বোচ্চ স্কোর। জবাবে ২৪৬ রান করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। পাশাপাশি টি-২০ বিশ্বকাপের নকআউট ম্যাচে এর আগে মাত্র একবার ২০০ পেরিয়েছিল কোনও দল। এই ম্যাচে দুই দলই সেই সীমা ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে।
  • ২৫০ রানের ছক্কা ভারতের: এই নিয়ে টি-২০ ক্রিকেটে ছ’বার ২৫০ বা তার বেশি রান করল ভারত। বিশ্বের অন্য কোনও দল এই কীর্তি করতে পারেনি।
  • টানা দুই বিশ্বকাপ ফাইনালে ভারত: গত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের বিশ্বকাপেও ফাইনালে উঠল ভারত। টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলার নজির আর কোনও দলেরই নেই।
  • আইসিসি প্রতিযোগিতায় ভারতের ১৫তম ফাইনাল: আইসিসি প্রতিযোগিতায় ১৫ বার ফাইনালে উঠল ভারত। এই নিরিখে টিম ইন্ডিয়া এখন শীর্ষে।
  • সঞ্জু স্যামসন ও জ্যাকব বেথেলের নজির: মেগা ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলে টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন জ্যাকব বেথেল। তবে সঞ্জু স্যামসনের ৮৯ রানের ইনিংসও ছিল ঐতিহাসিক। বিশ্বকাপের নকআউট ম্যাচে কোনও ভারতীয়ের সর্বোচ্চ রানের তালিকায় বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করেছেন সঞ্জু স্যামসন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News