HomeScrollকলম্বোয় হতে পারে বৃষ্টি! ভেস্তে যেতে পারে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ?
T20 World Cup 2026

কলম্বোয় হতে পারে বৃষ্টি! ভেস্তে যেতে পারে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ?

কলম্বোয় এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে!

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) গ্রুপ পর্বের খেলা শেষ। শনিবার থেকে শরু হতে চলেছে সুপার ৮-এর (Super 8 Matches) খেলা। এদিন কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড (New Zeland) ও পাকিস্তান (Pakistan)। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। কিন্তু এই ম্যাচ কি আদৌ হবে? তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ আবহাওয়া দফতর বলছে, এদিন বৃষ্টি (Rain) হতে পারে।

চলতি বিশ্বকাপ চলাকালীন বৃষ্টি (Rain) হয়েছিল। তার জন্য ভেস্তে গিয়েছে ম্যাচ। কিন্তু সুপার ৮-এও যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে হতাশ হবেন ক্রিকেট প্রেমীরাও। অন্যদিকে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগ করে নিতে হবে দুই দলকে। সেক্ষেত্রে সুপার এইট গ্রুপ টুয়ের হিসেবও জটিল হতে পারে। ফলে এদিন আবহাওয়ার দিকেই নজর রাখছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

আরও খবর : অনুশীলন করতে গিয়ে বড়সড় চোট পেলেন ভারতের তারকা বোলার!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। এমনকি এদিন দুপুরে ভারী বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। ফলে ম্যাচের সময় সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এদিন কলম্বোর আপেক্ষিক আদ্রতা থাকতে পারে ৮০ শতাংশ। যার ফলে গুমোট পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে ক্রিকেটারদের কিছু সমস্যা হতে পারে।

চলতি বিশ্বকাপে শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে আইসিসি’র (ICC) তরফে। কিন্তু গ্রুপ পর্ব ও সুপার ৮-এর জন্য এই ব্যবস্থা রাখা হয়নি। ফলে আজকের ম্যাচ ভেস্তে গেলে দুই দল এক পয়েন্ট করে পাবে। ম্যাচ যাতে হয়, তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের পরেও অতিরিক্ত ৯০ মিনিট অপেক্ষা করবেন আম্পায়াররা। কারণ আইসিসি চাইছে, ম্যাচ যদি না হয় সেক্ষেত্রে আর্থিক ক্ষতি হতে পারে সম্প্রচারকারী সংস্থার।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News