HomeScrollমরণ-বাঁচন ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবেন সিকন্দর রাজা?
Sikandar Raza

মরণ-বাঁচন ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবেন সিকন্দর রাজা?

সিকন্দর রাজা'র ফিটনেস নিয়ে সংশয় দেখা গিয়েছিল

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার ৮-এর মরণ-বাঁচন ম্যাচে ভারতের (India) মুখোমুখি হবে জিম্বাবোয়ে (Zimbabwe)। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক সিকন্দর রাজা (Sikandar Raza) খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ তাঁর ফিটনেস নিয়ে সংশয় দেখা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তবে জানা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবেন রাজা। জিম্বাবোয়ের অলরাউন্ডার রায়ান বার্ল (Ryan Burl) এ নিয়ে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চোট পেলেও, এখনও পুরো ফিট রয়েছেন সিকন্দর রাজা। তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে সুপার ৮-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত (India)। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছে জিম্বাবোয়ে। ফলে সেমিফাইনালে টিকে থাকতে হলে দুই দলকেই বৃহস্পতিবারের ম্যাচ জিততে হবে। আর এই ম্যাচে অধিনায়ককে ছাড়া খেলার কথা ভাবতেই পারছে না জিম্বাবোয়ে। তবে সিকন্দর রাজা সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন সতীর্থ।

আরও খবর : নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন সূর্যকুমার যাদবের স্ত্রী, দাম শুনলে চমকে উঠবেন!

এদিকে, ভারতের মাটিতে তাদেরকে হারানো যেকোনও দলের কাছে বেশ কঠিন। অন্যদিকে ঘরের মাঠে দর্শকই হল ভারতের (India) বড় শক্তি। আজকের এই ম্যাচ হবে চেন্নাইয়ের চিপকে। এদিকে আজকের ম্যাচে বেশ চাপে থাকবে ভারত। এ নিয়ে বার্ল বলেছেন, দুই দলকে আজ এই ম্যাচ জিততেই হবে। সেই কারণে আজ দুই দলের উপরেই চাপ থাকবে। আমাদেরকে সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচ জিততেই হবে। দুই দলই আজ ম্যাচ জিততে চাইবে।

অন্যদিকে, আন্তর্জাতিক টি২০ ফর্ম্যাটে ৩ হাজার রান পূর্ণ করতে চলেছেন রাজা। তার জন্য করতে হবে আর মাত্র ১৫ রান। তা করলেই এই নজির গড়বেন তিনি। জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবেই এই সাফল্য অর্জন করবেন তিনি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News