Friday, July 3, 2026
HomeScrollটি২০ বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারাল জিম্বাবোয়ে!
T20 World Cup 2026

টি২০ বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারাল জিম্বাবোয়ে!

বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হার মানতে হল ট্রাভিস হেডদের!

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। আর এই বিশ্বকাপে নজির গড়ল জিম্বাবোয়ে (Zimbabwe)। কলম্বোতে অস্ট্রেলিয়াকে (Australia) ২৩ রানে হারাল সিকান্দার রাজারা। এদিন ব্যাটিংয়ের পাশাপাশি জিম্বাবোয়ের বোলিং বিভাগও দারুণ পারফর্ম করল। যার কাছে হার মানতে হল ট্রাভিস হেডদের (Travis Head)।

এদিন অস্ট্রেলিয়া বনাম জিম্বাবোয়ের ম্যাচ ছিল শ্রীলঙ্কার কলম্বোতে (Colombo)। এদিন টসে জেতে অস্ট্রেলিয়া। তা জেতার পরেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড। কিন্তু এদিন ব্যাটিংয়ে নেমে অসাধারণ পারফরম্যান্স করল জিম্বাবোয়ের (Zimbabwe) ব্যাটেররা। বিশেষ করে ওপেনার ব্রায়ান বেনেট। শেষ পর্যন্ত তিনি নট আউট থেকে দলের স্কোরকে একটি ভালো জায়গায় পৌঁছে দেন। তাঁর সঙ্গ দেন তাদিওয়ানাশে মারুমানি ও রায়ান বার্ল। শেষে অধিনায়ক সিকান্দার রাজা এসে ফিনিশিং টাচ দেন। যার ফলে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৯ রান তোলে জিম্বাবোয়ে।

এদিন ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রানের দারণ ইনিংস খেলেন। এই ইনিংসে ৭টি চার মেরেছেন। তবে কোনও ছয় মারতে পারেননি। তাদিওয়ানাশে মারুমানি খেলেন ২১ বলে ৩৫ রানের ইনিংস। রায়ান বার্ল করেছেন ৩০ বলে ৩৫ রান। আর শেষে এসে জিম্বাবোয়ের অধিনায়ক রাজা ১৩ বলে ২৫ রানের ইনিস খেলেন। যার ফলে অজিদের বিরুদ্ধে লড়ার মতো রান তুলে নেয় জিম্বাবোয়ে।

আরও খবর : মানহানি মামলায় আর্থিক ধাক্কা খেলেন ধোনি!

এদিকে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ছাড়া আর তেমন কেউ রান পেলেন না। এদিন অস্ট্রেলিয়ার (Australia) হয়ে সর্বোচ্চ রান করেন ম্যাট রেনশ। তিনি শেষ দলকে জেতানোর জন্য সব চেষ্টায় করেছিলেন। কিন্তু শেষ ব্যর্থ হলেন তিনি। এদিন তিনি ৪৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন। এর পাশাপাশি ৩২ বলে ৩১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু এদিন আরও কোনও অজি ব্যাটর তেমন রান পেলেন না।

এদিন অজি ওপেনার জশ ইংলিশ ৮, অধিনায়ক ট্রাভিস হেড মাত্র ১৭ রান করেন। ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড শূন্য রানে আউট হন। বেন দ্বারশুইস ও মার্কাস স্টইনিস ৬ রান করে আউট হন। শেষের দিকে ন্যাথন ইলিশ ৭, অ্যাডাম জাম্পা ২ রান করেন। অন্যদিকে ম্যাথু কুহনেম্যান শূন্য রান করে আউট হন। ফলে ১৯.৩ ওভারে ১৪৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ২৩ রানে এই ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে। যা চলতি বিশ্বকাপে অন্যতম নজির বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO