Saturday, March 28, 2026
HomeScroll‘ফিঙ্গারপ্রিন্ট’ না থাকায় মেলেনি বার্ধক্য ভাতা! ১০৬ বছরের বৃদ্ধের দাবিতে শুরু রাজনৈতিক...
Purba Bardhaman

‘ফিঙ্গারপ্রিন্ট’ না থাকায় মেলেনি বার্ধক্য ভাতা! ১০৬ বছরের বৃদ্ধের দাবিতে শুরু রাজনৈতিক তরজা

“কী আর করব, এটাকেই নিজের ভাগ্য ভেবে নিয়েছি,” দাবি শতায়ু ইব্রাহিমের

পূর্ব বর্ধমান: পরাধীন ভারতে জন্ম, বয়স ১০৬, অথচ আজও বার্ধক্য ভাতার (Old Age Pension) অধিকার থেকে বঞ্চিত পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার জামালপুর বিধানসভার অন্তর্গত বত্রিশবিঘা গ্রামের বাসিন্দা বৃদ্ধ শেখ ইব্রাহিম। হাতের আঙুলের ছাপ, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) না ওঠার অজুহাতে তাঁকে বার্ধক্য ভাতা দেওয়া হয়নি বলে অভিযোগ। ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

শেখ ইব্রাহিমের দাবি, ১৩২৯ বঙ্গাব্দের মাঘ মাসে তাঁর জন্ম। এদিকে ভোটার কার্ড অনুযায়ী বর্তমানে তাঁর বয়স ১০৬ বছর। শেখ ইব্রাহিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু হওয়ার পর তিনি নির্দিষ্ট নিয়ম মেনে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হলেও আজ পর্যন্ত ভাতা পাননি তিনি।

প্রথমবার আবেদন করার পর ভাতা না পাওয়ায় তিনি ভেবেছিলেন হয়তো কোনও ভুল হয়েছে। তাই ফের দ্বিতীয়বার সমস্ত নিয়ম মেনে আবেদনপত্র জমা দেন। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। কেন ভাতা পেলেন না—এই প্রশ্নের উত্তরে কাঁপা গলায় বৃদ্ধ তাঁর বাম হাতের বুড়ো আঙুল দেখিয়ে বলেন, “আমার আঙুলের ছাপ নাকি উঠছে না, এই অজুহাতটাই আমাকে দেখানো হয়েছে।”

আরও পড়ুন: মাঘের শেষে শীতের কামড়! পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১০ ডিগ্রিতে

শতায়ু পেরিয়েও ভাতা না পাওয়ার বেদনা লুকোতে পারেননি শেখ ইব্রাহিম। তিনি বলেন, “আমার গ্রামের অনেক বয়স্ক মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন। শুধু আমিই পেলাম না। কী আর করব, এটাকেই নিজের ভাগ্য ভেবে নিয়েছি।” তাই এ নিয়ে আর কাউকে কিছু বলেননি বলেও জানান তিনি।

অন্যদিকে, জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সাহাবুদ্দিন মণ্ডল জানান, “কিছু সমস্যার কারণে শেখ ইব্রাহিম নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেননি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না থাকায় তাঁর আবেদন সরকারি পোর্টালে আপলোড করা সম্ভব হয়নি। সেই কারণেই তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না।”

উপ-প্রধানের এই দাবির পরিপ্রেক্ষিতে বৃদ্ধের দুই ছেলে শেখ রায়হান উদ্দিন ও শেখ বাগবুল ইসলাম বলেন, “গ্রামে হওয়া শিবিরে আমাদের জানানো হয়েছিল, বাবার আঙুলের ছাপ না ওঠার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। সেই কারণেই সব সমস্যার সূত্রপাত।”

এদিকে, শতায়ু পার করা একজন বৃদ্ধের বার্ধক্য ভাতা না পাওয়া নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “ভোটের মুখে তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে উন্নয়নের গল্প শোনাচ্ছে। কিন্তু বাস্তব উন্নয়ন কী, তা জামালপুরের ১০৬ বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমের বার্ধক্য ভাতা না পাওয়ার ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto