HomeScrollউত্তাল নদী পেরিয়ে স্কুলে খুদে পড়ুয়ারা, আলিপুরদুয়ারে সেতুর অভাবে চরম দুর্ভোগ
Alipurduar

উত্তাল নদী পেরিয়ে স্কুলে খুদে পড়ুয়ারা, আলিপুরদুয়ারে সেতুর অভাবে চরম দুর্ভোগ

তুরতুরি নদীর উপর স্থায়ী সেতু না থাকায় কোমরসমান জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে বাধ্য পড়ুয়ারা

ওয়েব ডেস্ক : আলিপুরদুয়ারের (Alipurduar) কুমারগ্রাম ব্লকের দামসিবাদ গ্রামে বর্ষার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তুরতুরি নদী (River)। নদীর উপর স্থায়ী সেতু না থাকায় প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পার হয়ে স্কুলে যেতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের। উত্তাল স্রোতের মধ্যে অভিভাবকদের কাঁধে বা পিঠে চেপেই নদী পার করছে শিশুরা।

স্থানীয় সূত্রে খবর, দামসিবাদ গ্রামের বাসিন্দাদের স্কুল, বাজার, হাসপাতাল-সহ বিভিন্ন প্রয়োজনেই লোকনাথপুর গ্রামে যেতে হয়। কিন্তু দুই গ্রামের সংযোগকারী তুরতুরি নদীর উপর এখনও পর্যন্ত কোনও স্থায়ী সেতু তৈরি হয়নি। প্রতি বছর গ্রামবাসীরা বাঁশের অস্থায়ী সাঁকো তৈরি করলেও বর্ষায় নদীর জল বাড়লেই তা ভেসে যায়।

আরও খবর : ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়া (Students) পড়ুয়ারা। কোমরসমান জল ও প্রবল স্রোতের মধ্যে সন্তানদের নিরাপদে স্কুলে পৌঁছে দিতে অভিভাবকদের প্রতিদিনই চরম ঝুঁকি নিতে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকছেন পরিবারগুলিও।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে স্থায়ী সেতুর (Bridge) দাবি জানানো হলেও এখনও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। তাঁদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই তুরতুরি নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ বা নিরাপদ বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হোক, যাতে পড়ুয়াদের আর জীবন বাজি রেখে স্কুলে যেতে না হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News