Saturday, July 18, 2026
HomeScrollকাল থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা! তারকেশ্বর থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে...
Suvendu Adhikari

কাল থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা! তারকেশ্বর থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে

হুগলি: তারকেশ্বর মন্দিরে (Tarkeswar Mandir) পুজো দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প (Annapurna Bhandar) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার তিনি জানান, বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে।

তারকেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কাল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে। যাঁরা ফর্ম পূরণ করেছেন, তাঁরা টাকা পাবেন। আমরা যা বলি, ভেবেচিন্তেই বলি। কোনও ঘুষপেটিয়াকে টাকা দেওয়া হবে না।”

আরও পড়ুন: তৃণমূলে গৃহদাহের মাঝেই ধর্নায় মমতা, পাশে কারা রইলেন?

নির্বাচনী ইস্তেহারে ঘোষিত ‘মাতৃশক্তি ভরসা’ প্রকল্পের আওতায় অন্নপূর্ণা ভাণ্ডার চালুর কথা জানিয়েছিল বিজেপি সরকার। গত সপ্তাহে প্রকল্পের আবেদনপত্র প্রকাশের পরই দ্রুত অর্থপ্রদানের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন শুভেন্দু। তাঁর দাবি, ভুয়ো নথির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ তছরুপ হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি প্রকল্পে আবেদনকারীদের তথ্য যাচাই করা স্বাভাবিক প্রক্রিয়া। মহিলাদের উদ্দেশে তাঁর আবেদন, যাচাই প্রক্রিয়ায় সহযোগিতা করলে দ্রুত প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর থেকেই বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। একইসঙ্গে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন জমা দেওয়ার সুবিধা চালু করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot