Tuesday, June 2, 2026
HomeScrollমাসিকের সময় ৩ দিনের ছুটি! মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত কেরল সরকারের
Kerala Government

মাসিকের সময় ৩ দিনের ছুটি! মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত কেরল সরকারের

কেরলে মেয়েদের জন্য় একাধিক প্রস্তাব কংগ্রেস নেতৃত্বাধীন UDF সরকারের

ওয়েব ডেস্ক: মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে আরও সুবিধা দিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল কেরলের (Kerala) কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) সরকার। ‘প্রজেক্ট মেনস্ট্রুয়াল ডিগনিটি’-র আওতায় স্কুলপড়ুয়া মেয়েদের জন্য ঋতুস্রাবের সময়ে তিন দিনের ঐচ্ছিক ছুটির প্রস্তাব আনা হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে পুরুষদের সমান বেতন ও নারী-বান্ধব পরিকাঠামো গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে।

সরকারি প্রস্তাব অনুযায়ী, ঋতুস্রাব চলাকালীন শারীরিক অস্বস্তি বা অসুস্থতা অনুভব করলে ছাত্রীদের স্কুলে যেতে হবে না। তবে এই ছুটি বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ স্বেচ্ছাভিত্তিক। পড়াশোনার ক্ষতি এড়াতে সপ্তাহান্তে বিশেষ ‘ক্যাচ-আপ’ ক্লাসের ব্যবস্থাও রাখা হবে। এর আগে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে এই সুবিধা চালু থাকলেও এবার তা স্কুল স্তরেও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ওমানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি নয়াদিল্লির! হরমুজ সংকটেও বাণিজ্যে দিশা দেখাবে মোদির ভারত?

কর্মক্ষেত্রেও মহিলাদের জন্য একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে আরও নারী-বান্ধব করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর সরকারের নীতিপত্র পাঠ করতে গিয়ে জানান, কেরলকে দেশের সবচেয়ে মহিলা-বান্ধব রাজ্যে পরিণত করাই সরকারের লক্ষ্য।

এছাড়া ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইনের আওতায় ‘চাইল্ড কেয়ার রুলস’ কার্যকর করার পরিকল্পনাও রয়েছে। ৫০ বা তার বেশি কর্মী থাকা অফিস, শিল্পসংস্থা ও আইটি প্রতিষ্ঠানে ক্রেশ ও ডে-কেয়ার কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সন্তান জন্মের পর চাকরি ছাড়ার প্রবণতা কমবে বলে মনে করছে সরকার।

অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের জন্যও মাতৃত্বকালীন সুবিধা সম্প্রসারণের কথা বলা হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলে মহিলাদের জন্য বিশেষ রেস্টরুম, স্যানিটারি ন্যাপকিন ও প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থাও করা হবে। নারীকল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে ইউডিএফ সরকার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO