Tuesday, May 26, 2026
HomeScrollরাজ্যের পর্যটন মানচিত্রে বড়সড় রদবদল, পর্যটনে এবার গ্রিন এনার্জি
renewable electricity

রাজ্যের পর্যটন মানচিত্রে বড়সড় রদবদল, পর্যটনে এবার গ্রিন এনার্জি

প্রশাসনের এই উদ্যোগের নেপথ্যে রয়েছে বিদেশি পর্যটকদের পছন্দ

ওয়েবডেস্ক – রাজ্যের পর্যটন (Tourism) মানচিত্রের বড়সড় রদবদল। রাজ্যের পর্যটন উন্নয়ন নিগমের (State Tourism Development Corporation) সিদ্ধান্ত তাদের অধীনে থাকা সমস্ত পর্যটন আবাসনে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহারের (Use of renewable electricity) । এই লক্ষ পূরণে ইতিমধ্যে অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে কাজ। পরিবেশ রক্ষার দায়বদ্ধতা ও আন্তজার্তিক পর্যটককে আকর্ষণ বাড়াতে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম তাদের অধীনস্ত সমস্ত পর্যটন আবাসনে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ বা গ্রিন এনার্জি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্য নিয়েই অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে নিগম। বর্তমানে রাজ্যে যে ৪০টি পর্যটন আবাসন ও লজ সরকারিভাবে পরিচালিত হয়, সেখানে এই বিশেষ ব্যবস্থা চালুর করা প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন-  আরজি কর আর্থিক দুর্নীতি মামলা, সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের জামিন খারিজ

প্রশাসনের এই উদ্যোগের নেপথ্যে রয়েছে বিদেশি পর্যটকদের পছন্দ। ইউরোপীয় পর্যটকেরা এখন ভ্রমণের ক্ষেত্রে পরিবেশ বান্ধব বা ইকো ফেন্ডলি বাসস্থানকে অগ্রাধিকার দেন। কেন্দ্রে পর্যটন মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বিদেশি আগমনের নিরিখে দ্বিতীয় স্থানে এসেছে। রাজ্যের প্রায় ৩১ লক্ষ ২০ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করছে, যা মোট পর্যটকের প্রায় ১৫ শতাংশ। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, তার পরেই রয়েছেন বাংলা। এই ধারা বজায় রাখতেই গ্রিন এনার্জি পথে হাঁটছে সরকার।

পর্যটন ও অপ্রচলিত শক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় জানিয়েছেন, নিগমের সম্পত্তিগুলিতে ইতিমধ্যেই সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। আধুনিকীকরণের অঙ্গ হিসেবেই প্রতিটি আবাসে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে দিকে জোর দেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে প্রতিটি সরকারি পর্যটন আবাসের জন্য গ্রিন সার্টিফিকেট বা সবুজ শংসাপত্র পাওয়া লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন। এতে কেবল বিদ্যুৎ খরচই কমবে না,  বরং বিশ্বজুড়ে পর্যটকদের কাছে বাংলার পর্যটন কেন্দ্রগুলির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO