Saturday, August 15, 2026
HomeScrollদিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা! মিলল না পুলিশি...

দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা! মিলল না পুলিশি অনুমোদন, দ্বারস্থ হাইকোর্টে

ওয়েব ডেস্ক: ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) উন্মোচন করতে চলেছেন দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Mandir)। আর সেইদিনই বিজেপি (BJP) কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে একটি সভা করতে চান। কিন্তু অনুমতি মেলেনি পুলিশের। তাই এবার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt)।

জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীকে এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। জানা যাচ্ছে, আজ অর্থাৎ সোমবারই রয়েছে এই মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: স্থগিত হয়ে গেল শেখ শাহজাহানের জামিনের শুনানি

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর আদলে দিঘাতে গড়ে তুলছেন জগন্নাথ মন্দির। আর সেই মন্দিরের দ্বারউদঘাটন হতে চলেছে ৩০ এপ্রিল। সেদিন দিঘাতে মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই বিষয়ে নবান্নে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সৈকত নগরীকে। বাড়ানো হচ্ছে সিসিটিভি নজরদারী। আর এই হাই ভোল্টেজ দিনেই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু অধিকারী। কিন্তু তাতেই মিলছেনা পুলিশি অনুমোদন। তাই একপ্রকার বাধ্য হয়ে কলকাতা কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু।

পুলিশ প্রশাসনের দাবি, সেইদিনই রয়েছে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন, আর সেই একই দিনে যদি সনাতনী হিন্দুদের মিছিলের জন্য অনুমতি দেওয়া হয় তাহলে নারাপত্তা নিয়ে দেখা দেবে সমস্যা। আর সেই ইস্যুতেই এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

দেখুন অন্য খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k