Sunday, July 19, 2026
HomeScrollস্ট্রং রুমে ‘ক্যামেরা অফ’ বিতর্ক! বনগাঁয় অভিযোগে সরব তৃণমূল প্রার্থী
Bongaon

স্ট্রং রুমে ‘ক্যামেরা অফ’ বিতর্ক! বনগাঁয় অভিযোগে সরব তৃণমূল প্রার্থী

স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে আবারও উঠল প্রশ্ন

কলকাতা: ভোট পরবর্তী সময়ে স্ট্রং রুমের নিরাপত্তা (Strong Room Security) ঘিরে আবারও উঠল প্রশ্ন। বনগাঁ (Bongaon) দীনবন্ধু মহাবিদ্যালয়ের স্ট্রং রুম পরিদর্শনে এসে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুললেন বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী বিশ্বজিৎ দাস।

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও গাইঘাটা, এই চারটি কেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শনে যান তিনি। অভিযোগ, পরিদর্শনের সময় সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই তিনি ফোনে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানান।

আরও পড়ুন: অটোর গ্যাসে ফের ধাক্কা! কবে বাড়বে ভাড়া?

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ দাস বলেন, “দলের নির্দেশের পর আমরা আরও সতর্ক হয়েছি। কর্মীরা পালা করে স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। আমি উপস্থিত থাকাকালীনই দেখলাম, সিসি ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসারকে জানিয়েছি।”

যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোট মিটতেই একের পর এক স্ট্রং রুম সংক্রান্ত অভিযোগে রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot