HomeScrollকলেজে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর, কবে থেকে আবেদল করা যাবে?
WB College Admission Notice

কলেজে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর, কবে থেকে আবেদল করা যাবে?

কবে থেকে অনলাইনে আবেদন শুরু? জানুন

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কলেজে ভর্তির (WB College Admission Notice) জন্য বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর। প্রতি বছরের মত এবছরও অভিন্ন অনলাইন পোর্টাল বা সেন্ট্রালাইসড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ১৮ মে থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। ১ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

রাজ্যে নতুন সরকার আসার পরই রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি হল বৃহস্পতিবার। জানানো হয়েছে, আগামী ১৮ মে থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে। উচ্চশিক্ষা দফতরের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া। ৯ জুন কলেজ ভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হবে। ৯ থেকে ১৫ জন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে প্রথম দফার। ২০ শে জুন সিট আপগ্রেডেশন হবে। ২০ থেকে ২৩ শে জুন পর্যন্ত আপগ্রেড হওয়ার সিটে ভর্তি প্রক্রিয়া চলবে। ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া কলেজে পড়ুয়ার নথিপত্র যাচাই প্রক্রিয়া চলবে। ৬ জুলাই থেকে নতুন সেশন এর পঠনপাঠন শুরু হবে। ৭ জুলাই থেকে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং ৫ই আগস্ট পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন: বিধানসভার স্পিকার হলেন রথীন্দ্র বসু

স্নাতকে ভর্তির জন্য সেন্ট্রালাইজড পোর্টাল খোলা হয়েছে। যার মাধ্যমে রাজ্যের ৪৬০টি ডিগ্রি কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন জানানো যাবে আগামী ১৮ মে, সোমবার সন্ধে থেকে। নাম, পছন্দের কলেজ ও বিষয় রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন উচ্চ মাধ্যমিক, আইএসসি এবং সিবিএসই–দ্বাদশের সফল প্রার্থীরা। উচ্চশিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে আবেদন গ্রহণ শুরু হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। স্নাতকে ভর্তির মেধাতালিকা তৈরিতে ‘বেস্ট অফ ফোর’ পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News