Wednesday, May 27, 2026
HomeScrollইভিএম প্রস্তুতি নিয়ে রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক কমিশনের 
Election Commission

ইভিএম প্রস্তুতি নিয়ে রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক কমিশনের 

SIR প্রক্রিয়া চলার মাঝেই এই বৈঠক 

ওয়েব ডেস্ক: SIR প্রক্রিয়া চলার মাঝেই ইভিএম সংক্রান্ত প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে বড় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ২১ নভেম্বর ইভিএমের First Level Checking (FLC) প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ বৈঠক আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। এই ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য রাজ্যের সব জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ডাকা হয়েছে। বৈঠকটি ইকোপার্কের কাছে তাজ কুটিরে অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেশনটি পরিচালনা করবেন।

ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হল ভোট গ্রহণের আগে ইভিএমের প্রতিটি ইউনিট কীভাবে পরীক্ষা করা হয়, সেই পুরো FLC প্রক্রিয়া জেলা প্রশাসনকে স্পষ্টভাবে বোঝানো। এতে থাকবে BU (Ballot Unit), CU (Control Unit) এবং VVPAT-এর শারীরিক পরীক্ষা, ফাংশনাল টেস্টিং, Mock Poll-এর নিয়ম, ত্রুটিপূর্ণ মেশিন আলাদা করার পদ্ধতি এবং Strong Room-এ সংরক্ষণের প্রটোকল। প্রতিটি ধাপ কীভাবে নথিভুক্ত করা হয়, তারও বিস্তারিত আলোচনা করা হবে। ভোটের প্রস্তুতির যে দায়িত্ব জেলা স্তরে থাকে, তা যেন সঠিক নিয়ম অনুযায়ী করা হয় সেই কারণেই সমস্ত ডিএম দের নিয়ে বৈঠক করতে চায় কমিশন।

আরও পড়ুন: আধার কার্ডে আমূল পরিবর্তন হতে চলেছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? দেখুন 

সূত্রের খবর, ২১ তারিখের বৈঠকে রাজ্যের সব জেলা থেকে ডিএমরা আসবেন কলকাতায়। পাশাপাশি, পরেরদিনই নবান্নে মুখ্যসচিব সব জেলাশাসকদের বৈঠকে বসবেন। রাজ্যের সামগ্রিক উন্নয়ন হল সেই বৈঠকের আলোচ্য বিষয়। তবে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কিন্তু যেহেতু রাজ্যের উন্নয়ন বিষয়ক বৈঠক সেক্ষেত্রে শেষ মুহূর্তে ভার্চুয়ালি যোগ দিলেও দিতে পারেন। তবে তা নিশ্চিত নয়।

দেখুন খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO