Thursday, July 16, 2026
HomeScrollউদয়ন গুহকে লক্ষ্য করে ডিমবৃষ্টি! উত্তেজনা দিনহাটায়
Udayan Guha

উদয়ন গুহকে লক্ষ্য করে ডিমবৃষ্টি! উত্তেজনা দিনহাটায়

ডিমের পাশাপাশি জুতো ছোড়া হয় বলেও খবর

ওয়েব ডেস্ক : উদয়ন গুহকে (Udayan Guha) লক্ষ্য করে ডিমবৃষ্টি উত্তেজিত জনতার! এমনই ঘটনা ঘটল দিনহাটায় (Dinhata)। থানা থেকে বেরতেই প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিমের (Egg) পাশাপাশি জুতো ছোড়া হয় বলেও খবর। এমন পরিস্থিতিতে তাঁকে হালমেট পড়ানো হয়েছিল বলে খবর। তবে থানার বাইরে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মন্ত্রী। অবশ্য পরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় উদয়ন গুহকে প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে, তার পরে আদালতে নিয়ে যাওয়া হয়।

মূলত, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করেছিল কোচবিহার পুলিশ (Police)। কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এর পর তাঁকে শুক্রবার দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মন্ত্রী। অবশ্য সেই আঁচ আগেই পেয়েছিল পুলিশ। তার জন্য নেওয়া হয়েছিল সতর্কতামূলক ব্যবস্থাও।

আরও খবর : ISF-এর শালিশি সভা ঘিরে রণক্ষেত্র ভাঙড়! জমি বিবাদে সংঘর্ষ, আহত ৭, আশঙ্কাজনক ২

এদিকে এরপরেও ডিমের ভয়ে উদয়ন গুহকে (Udayan Guha) হেলমেট পরিয়ে থানা থেকে বের করে তোলা হয় প্রিজন ভ্যানে। সেই গাড়ি যখন থানার বাইরে আসে তখন জনরোষ আছড়ে পড়েছিল। একের পর এক ডিম (Egg) বৃষ্টি করা হয়। কেউ আবার জুতো ছোড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এর পর বিশাল কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করে একেবারে কড়া নিরাপত্তায় প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলে পুলিশ।

মূলত, প্রথমে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। তার পর থেকেই শুরু হয়েছে ‘ডিম থেরাপি’। একের পর এক তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম হামলা করছে উত্তেজিত জনতা। সম্প্রতি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে ছোড়া হয় ডিম। তা নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার একই জিনিস দেখা গেল দিনহাটায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot