Sunday, April 5, 2026
HomeScroll‘বিক্ষুব্ধ’ মনিরুলকে সাসপেন্ড করবে দল? সামসেরগঞ্জে বিরাট মন্তব্য মমতার
Mamata Banerjee

‘বিক্ষুব্ধ’ মনিরুলকে সাসপেন্ড করবে দল? সামসেরগঞ্জে বিরাট মন্তব্য মমতার

ফারাক্কায় এবার ভোট কাটাকুটির খেলা?

মুর্শিদাবাদ: তৃণমূলের (TMC) টিকিট না পেয়ে বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম (Manirul Islam) কংগ্রেসের (Congress) হয়ে মনোনয়ন জমা দিতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সামশেরগঞ্জে দলীয় প্রার্থী নূর আলম এবং ফরাক্কার আমিরুল ইসলামের সমর্থনে জনসভা থেকে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা নিতে বলা হবে সাংসদ খলিলুর রহমানকে।

শনিবার জঙ্গিপুর মহকুমা শাসকের দফতরে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন মনিরুল ইসলাম। ফরাক্কা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাঁর পরিবর্তে প্রার্থী হিসাবে নাম তোলেন তিনি। যদিও এর আগে মনিরুল জানিয়েছিলেন, কংগ্রেস প্রার্থীর নাম তালিকায় ফিরলে তিনি নির্দল হিসেবেই লড়াই করবেন। এদিকে প্রদেশ কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে, তাদের প্রার্থী মেহতাব শেখই। ফলে প্রার্থী ঘিরে কংগ্রেসের অন্দরেও কিছুটা বিভ্রান্তির ছবি সামনে এসেছে।

আরও পড়ুন: ‘কীসের আন্ডারস্ট্যান্ডিং?’ ভোটের মুখে বাংলার অফিসারদের তামিলনাড়ুতে পাঠানো নিয়ে তোপ মমতার

সূত্রের খবর, এসআইআর চলাকালীন একটি বিশেষ সম্প্রদায় নিয়ে মন্তব্য করায় তৃণমূল নেতৃত্ব এবার মনিরুল ইসলামকে টিকিট দেয়নি। সেই ক্ষোভ থেকেই তাঁর এই পদক্ষেপ বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে মমতার হুঁশিয়ারিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মনিরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও চাপ বা হুমকির কাছে মাথা নত করবেন না।

উল্লেখ্য, মুর্শিদাবাদে প্রথম দফায় ভোটগ্রহণ ২৩ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। ফলে ওই সময়সীমার মধ্যেই মনিরুল ইসলাম কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto